1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

এইচএসসি পরীক্ষার্থী খুন : চার বসতঘর পুড়িয়ে দিলো বিক্ষুব্ধরা

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

এইচএসসি পরীক্ষার্থী খুন : চার বসতঘর পুড়িয়ে দিলো বিক্ষুব্ধরা
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলে এইচএসসি পরীক্ষার্থী ফাহিম বয়াতী হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। এ হত্যাকাণ্ডের পরদিনই বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা অভিযুক্তের পরিবারের চারটি বসতঘরে আগুন দিয়েছে।

বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার ধলু ফকির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে ৩০-৪০ জন শিক্ষার্থীর নেতৃত্বে শতাধিক মানুষ অভিযুক্ত শাকিল মীরের পরিবারের চার সদস্য—দাদা কাসেম মীর, বাবা রশিদ মীর, চাচা সানু মীর ও জসিম মীরের বসতবাড়িতে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের অনেকে আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতার কারণে ঘরগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ধলু ফকির বাজার এলাকায় কথাকাটাকাটির জেরে নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ফাহিম বয়াতীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। অভিযুক্ত শাকিল মীর ওই সময় ফাহিমের বাবা জাকির হোসেন বয়াতীকেও ছুরিকাঘাত করেন। তিনি বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, খুনের ঘটনায় আমরা তদন্ত করছি। অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে। বসতঘরে অগ্নিসংযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি