1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুর গাছা সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নির্মূলে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার দেখা হয়েছে

গাজীপুর গাছা সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নির্মূলে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩জুলাই) দুপুরে নগরীর বোর্ডবাজার এলাকার হোটেল রাঁধুনিতে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথী হয়ে অংশ নিয়ে গাছা মেট্রো থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, বিগত সৈরাচার সরকারের আমলে আপনারা আমাদের খোঁজ নিতে পারেননি, আমরাও আপনাদের কাছে আসতে পারিনি। সৈরাচার সরকার পরিবর্তনের পর বর্তমানে সুযোগ সৃষ্টি হয়েছে আপনাদের মাঝে আসতে পেরেছি কথা বলতে পারছি।

বক্তারা আরো বলেন, আপনারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ঝুট বাণিজ্যে নৈরাজ্যকারীসহ সকল অপরাধীদের বিরুদ্ধে সত্য প্রকাশ করুন আমরা আপনাদের সহায়তা করবো। পরিশেষে বক্তারা বিএনপিকে উদ্দেশ্যপ্রণোদিত জনগণের কাছে ভূল ভাবে উপস্থাপনের কড়া সমালোচনা করে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। আলোচনার একপর্যায়ে ফারুক খান বলেছেন গণমাধ্যমের স্বাধীনতায় জিয়াউর রহমানের ভূমিকা ছিলো অন্যতম।

গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি সাংবাদিক সামছুদ্দিন জুয়েলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় এতে অতিথী হিসেবে বক্তব্য দেন, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, থানা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাজারি-সহ, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমতিয়াজ হোসেন তুষার, বিএনপি নেতা মীর্জা শফিক, মজিবুর, আনোয়ার প্রমূখ।

ফারুক খান আরো বলেন, জিএমপি কমিশনার মাদক নির্মূলে স্থানীয় থানা পুলিশকে আমাদের সহায়তা করতে বলেছেন। এর ধারাবাহিকতায় গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম অপরাধ দমনে অনুষ্ঠানে ভার্চুয়াল যুক্ত হয়ে, উপস্থিত সাংবাদিকসহ নেতৃবৃন্দের সহায়তা কামনা করেছেন।

এছারা গাছা সাংবাদিক ক্লাবের সাংবাদিকরাও বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও উত্তরণ বিষয়ে গঠনমূলক আলোচনা করেন। এতে অংশ নেন থানা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।

প্রীতিভোজ শেষে গাছা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আরিফ এর শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটে আলোচনাসভা টি সম্পূর্ণ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি