1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

কালীগঞ্জে পিতাকে কুপিয়ে আহত করায় পুত্র রুবেলকে আটক করেছে র‌্যাবে-১

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৭৮ বার দেখা হয়েছে

কালীগঞ্জে পিতাকে কুপিয়ে আহত করায় পুত্র রুবেলকে আটক করেছে র‌্যাবে-১
খসরু মৃধাঃ
গাজীপুরের কালীগঞ্জে পুত্রের হাতে পিতাকে দেশিয় অস্ত্রে দ্বারা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখমের ৫ দিনের মাথায় পুত্র মো. কামরুজ্জামান @ রুবেলকে (৩৮) আটক করেছে ব্যাব-১। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বাচল র‌্যাব-১ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শহিদুল ইসলাম বিপিএম।
পূর্বাচল র‌্যাব-১ সিপিস-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শহিদুল ইসলাম বিপিএম জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলাধীন বাহাদুরসাদী ইউনিয়নের খলাপারা গ্রামের মৃত আয়াত আলীর ছেলে মো. নাজিম উদ্দিন (৬৫) খলাপাড়াস্থ এবিএল কোম্পানীর পশ্চিম গেটের সামনে পশুর খাদ্য ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছেন। তার ছেলে মো. কামরুজ্জামান @ রুবেল (৩৮) প্রায় ৭ মাস যাবৎ তার সকল সম্পত্তি রুবেল এর নামে লিখে দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকে। নাজিম উদ্দিন তাতে রাজি না হয়ে তার সুবিধামতে সময়ে সমান হারে সবাইকে জমি ভাগ করে দেওয়ার কথা বলেন। রুবেল তাতে ক্ষীপ্ত হয়ে গত ২৫ জুন আনুমানিক রাত ১১ টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানে ৩/৪ জন অজ্ঞাত নামা সন্ত্রাসী নিয়ে দোকানের ভিতর প্রবেশ করে মো. নাজিম উদ্দিন এর মুখ বেধে দেশিয় অস্ত্র চাপাতি ও ছুরি দ্বারা হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে মাথা, বুক, গলায়, ঘারে ও শরীরের বিভিন্ন আংশে গুরুত্বর জখম করে। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আশে এবং বাড়ির লোকজনদের খবর দিলে বাড়ির লোকজন এসে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগ খালি না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য পরের দিন ২৬ জুন ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে মো. নাজিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে কালীগঞ্জ থানায় ২৬ জুন ১৬ (৬) ২৪ নং মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে চাঞ্চল্যকর এ মামলার একমাত্র আসামী মো. কামরুজ্জামান @ রুবেল আতগোপন করেন। পূর্বাচল ক্যাম্প র‌্যাব-১ সিপিস-৩ রবিবার (২৯ জুন) বিকাল ৪টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কালীগঞ্জ থানায় ২৬ জুন ১৬ (৬) ২৪ নং মামলায় এজহার নামীয় একমাত্র আসামী মো. কামরুজ্জামান @ রুবেল নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলাধীন দাউদপুর ইউনিয়নস্থ দেবই বাজার এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্নিত স্থানে অভিযান পরিচালনা করে মো. কামরুজ্জামান @ রুবেলকে আটক করে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি