1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সিলেটে গোলাপগঞ্জ বাজারে বনরাজ রেষ্টুরেন্টে সন্ত্রাসী হামলায়,৪ জন আহত,, নগদ টাকা ও মেবাইল ফোন লুট

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৬৮ বার দেখা হয়েছে

সিলেটে গোলাপগঞ্জ বাজারে বনরাজ রেষ্টুরেন্টে সন্ত্রাসী হামলায়,৪ জন আহত,, নগদ টাকা ও মেবাইল ফোন লুট

কামাল খানঃ
সিলেটের গোলাপগঞ্জ বাজারে বনরাজ রেষ্টুরেন্টে সন্ত্রাসীরা হামলা চালিয়ে নগদ টাকা ও মেবাইল ফোন লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় তাদেরকে বাধা দিলে সন্ত্রাসীদের এলোপাতাড়ি হামলায় আহত হয়েছেন রেষ্টুরেন্টের মালিক মোঃ কবির আহমদ সহ ৪ জন। এরমধ্যে বর্তমানে ২জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এ ঘটনার পর বুধবার রাতে ৫জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার পৌর শহরের চৌমূহনীতে অবস্থিত বনরাজ রেষ্টুরেন্টে দীর্ঘদিন থেকে ফয়ছল আহমদ, ছালিক আহমদ সহ কয়েজন রেষ্টুরেন্টে এসে চাহিদামত খাবার খেয়ে বিল পরিশোধ না করে চলে যায়। সবশেষ বুধবার তারা রেষ্টুরেন্টে এসে কর্মচারীদের সাথে দুর্বব্যবহার শুরু করে। এসময় কর্মচারীরা প্রতিবাদ করলে রেষ্টুরেন্টেে কর্মরত কর্মচারীদের ওপর হামলা করে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে সংঘবদ্ধ হয়ে সিএনজি ও মোটরসাইকেলযোগে কয়েকজন এসে দেশীয় অস্ত্রশত্র সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তাদের এলোপাতাড়ি হামলায় আহত হয়েছেন রেষ্টুরেন্টের মালিক কবির আহমদ (৪৭), কর্মচারী মনছুর আলম (৩০), ছায়াদ আহমদ (২৮) ও আল আমিন (১৯) আহত হয়েছেন। তাদেরকে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরমধ্যে অবস্থার অবনতি ঘটায় কবির আহমদ ও ছায়াদ আহমদ কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনার পর বুধবার রাতে গোলাপগঞ্জ মডেল থানায় ৫জনের নাম উল্লেখ করে একটি (মামলা নং ১৫/২০২৫) দায়ের করা হয়। রেষ্টুরেন্টের মালিক কবির আহমদের ভাই শাব্বির আহমদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় তিনি নগদ এক লক্ষ ১ হাজার টাকা ও দুইটি এন্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নেওয়ার অভিযোগ আনেন। এদিকে মামলা দায়েরের পর বৃহস্পতিবার পর্যন্ত কোন আসামীকে গ্রফতার করতে পারেনি পুলিশ। এনিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন মামলার বাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি