1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর পল্লী বিদ্যুৎ – পূবাইল জোনাল অফিস নানামুখী অপরাধ, অনিয়ম ও দুর্নীতিতে অতিষ্ঠ গ্রাহকরা

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৩২ বার দেখা হয়েছে
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর পল্লী বিদ্যুৎ – পূবাইল জোনাল অফিস

নানামুখী অপরাধ, অনিয়ম ও দুর্নীতিতে অতিষ্ঠ গ্রাহকরা

স্টাফ রিপোর্টার ইফতেখার:
গাজীপুরের পূবাইল জোনাল অফিসে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম এখন দালালচক্রের করাল গ্রাসে। বিদ্যুৎ সংযোগ, মিটার প্রতিস্থাপন, বিল সংশোধন থেকে শুরু করে যেকোনো সেবার জন্যই সাধারণ গ্রাহকদের দালালদের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। অফিসের নির্দিষ্ট কর্মচারীদের সঙ্গে দালালদের সখ্যতা স্পষ্ট—এ যেন প্রকাশ্যেই চলছে দুর্নীতির মহোৎসব।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, প্রকৃত সেবার বদলে অতিরিক্ত অর্থ আদায়  আর সুপারিশই হয়ে উঠেছে এখানকার নিয়ম। অনেকেই অভিযোগ করেন, সঠিক বিল  তৈরি করা হয় না,যার কারণে নানামুখী জটিলতা সৃষ্টি করা হয় ইচ্ছাকৃতভাবে।
এছাড়া অভিযোগ রয়েছে, বিদ্যুৎ সংযোগ দিতে নিয়মের বাইরে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। উল্লেখ্য যে নতুন মিটারের আবেদনের জন্য গাজীপুরের পুবাইল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে যান ৩৯ নং ওয়ার্ডের জাগিরারটেক গ্রামের সাইদুল ইসলাম, পুবাইল পল্লী বিদ্যুতের অফিসের মধ্যেই মানিক ও প্রান্ত নামে দুজন দালাল এসে তার সাথে কথা বলেন, তাদের সাথে কথা বলে লোকটাকে ভুলিয়েভালিয়ে তার কাছ থেকে নতুন সংযোগ স্থাপনার নাম করে নেয়া হয় ৬০০০/ টাকা, এছাড়াও খাম্বা থেকে লাইন সংযোগ দেয়ার জন্য বাদল নামের একজন নিয়েছে দশ হাজার টাকা, অনিয়মের বিরুদ্ধে আওয়াজ তুললেই গ্রাহকদের নানা ধরনের হয়রানির শিকার হতে হয়।
এসব বিষয় নিয়ে পবাইল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম নুরুন্নবী সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি  বলেন আমার সময় নেই, তাছাড়া আপনি যদি নিউজ করেন তাহলে আপনি কত বড় সাংবাদিক তা আমার দেখে নেওয়ার আছে, আপনি নিউজ করলে আপনার সমস্যা হবে, এবং আপনার নামে আমি মামলা করব, অনিয়ম দুর্নীতির সাথে জড়িত পল্লী বিদ্যুতের কর্মকর্তা সাংবাদিককে হুমকি প্রদান করে।
জনসাধারণের দাবি, অবিলম্বে পূবাইল জোনাল অফিসে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে দালালচক্র এবং দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলো—সেবা প্রতিষ্ঠানে যেন জনগণের ভোগান্তি না হয়, সে নিশ্চয়তা দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি