
গাজীপুর মহানগরের টঙ্গীথানা আইন- শৃঙ্খলার চরম অবনতি খুনি চাঁদাবাজচোর ডাকাত ছিনতাইকারী গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার(১৭ জুন) সকালে টঙ্গী এরশাদ নগর ঢাকা ময়মনসিংহ সড়কের সামনে এ মানববন্ধনের অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিনিয়ত এরশাদনগর, টঙ্গী বাজার আরিজপুর গানের আসরকে ঘিরে, নিখোঁজসহ মাদক বিক্রির আখড়া মিলগেট, কাদেরিয়া টেক্সটাইল, হোসেন মার্কেট ঢাকা ময়মনসিংহ রোডে এবং কলেজগেট ও আব্দুল্লাহপুরসহ বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল, গয়না ছিনতাই করে নিয়ে যাচ্ছে। ছিনতাইকারীদের প্রতিরোধ করতে গিয়ে অনেকে মারাত্মক আহত ও নিহত হয়েছেন। আমরা টঙ্গীর মানুষ প্রতিদিন আতঙ্কে চলাফেরা করছি। ছিনতাই বন্ধে পুলিশের টহল বাড়াতে হবে, সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এবং ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।মাঠনববন্ধনে উপস্থিত ছিলেন, টঙ্গী থানা যুবদলের ১নং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম কামু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন, জিসাস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ বাবুল চৌধুরী, ৪৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ শিক্ষক মজিবর রহমান মাস্টারসহ মোস্তফা সরদার ও তার পরিবারের সদস্যগণ।
উল্লেখ্য, গত রবিবার এরশাদ নগর ৩ নং ব্লকের বাসিন্দা মোস্তফা সরদার সকালে ফজর নামাজ শেষে হাটতে বের হয়। এ সময় একদল ছিনতাইকারী ছিনতাই করছিল। তখন তিনি ওই ছিনতাইকারীদের বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ভুক্তভোগী মোস্তফা সরদার বলেন, আমি ছিনতাইকারীদের চিনে ফেলেছি এবং ছিনতাই কাজে বাধা দেওয়ায় তারা আমার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ ঘটনায় মোস্তফা সরদারের মেয়ে শিল্পী আক্তার বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ভুক্তভোগীসহ স্থানীয় এলাকাবাসী ছিনতাইকারী বাবু, রাজু, শাকিল, রায়হান, রহিম ও হৃদয়কে দ্রুত গ্রেফতার করার আহ্বান জানান।