1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরের কালীগঞ্জে ঈদুল আযহা সামনে উলুখোলা বাজার ঐতিহাসিক গরুর হাটে পশুর ভিড় ।

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৪১৮ বার দেখা হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে ঈদুল আযহা সামনে উলুখোলা বাজার ঐতিহাসিক গরুর হাটে পশুর ভিড় ।
খসরু মৃধা

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে জমে উঠেছে কালিগঞ্জ উপজেলার ঐতিহাসিক গরুর হাট। বুধবার (০৪ জুন) হাটজুড়ে গরু ও ছাগলের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। তবে অতিরিক্ত সরবরাহের বিপরীতে পশুর দামে দেখা গেছে নানা অসংগতি ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষই একে অপরের প্রতি দায় চাপাচ্ছেন।

স্থানীয় প্রশাসন ও হাট সংশ্লিষ্টদের মতে, এবার হাটে চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ পশু উঠেছে। কিন্তু সরবরাহ বেশি থাকলেও বাজারমূল্য নিয়ে চলছে নানা অভিযোগ।

পূবাইলের মেঘডুবি থেকে এক বিক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এবার গরুর সংখ্যা অনেক বেশি, কিন্তু ক্রেতা তেমন নেই। আমরা দামে সন্তুষ্ট নই।”
অন্যদিকে, এক ক্রেতার অভিযোগ, “পশু বেশি হলেও দাম কমছে না। বরং অনেক বিক্রেতা অতিরিক্ত দাম হাঁকাচ্ছেন। হাটে যেন কোনো মূল্য সমন্বয় নেই।”

বিক্রেতাদের একাংশের দাবি, মধ্যস্থতাকারীদের জন্য প্রকৃত দাম পাওয়া যাচ্ছে না। “সকাল থেকে গরু নিয়ে দাঁড়িয়ে আছি, কেউ ঠিকমতো দাম বলছে না,” বললেন এক হতাশ বিক্রেতা।
অন্যদিকে ক্রেতারা বলছেন, “যেখানে অতিরিক্ত পশু এসেছে, সেখানে দাম কমার কথা। কিন্তু বাস্তবে উল্টো চিত্র। এটা অস্বাভাবিক।”

ছাগলের বাজারেও ছিল একই পরিস্থিতি। অনেক বিক্রেতা জানাচ্ছেন, খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে। “লাভ তো হচ্ছেই না, এখন মনে হচ্ছে ক্ষতির মুখে পড়ব,” বলেন এক স্থানীয় বিক্রেতা।

নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা জোরদার হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন মিয়া জানান, “বৃহত্তর ঈদের শেষ হাট হওয়ায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষভাবে জাল টাকা প্রতিরোধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এছাড়াও, পশুর স্বাস্থ্য সুরক্ষায় মাঠে রয়েছে মেডিকেল টিম। কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, “পশুর স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে আমরা ক্রমাগত কাজ করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি