1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৮৮ বার দেখা হয়েছে

গাজিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ইরাক আহমেদঃ

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজিপুর মহানগরীর গাজিপুর -২ আসন এলাকায় ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসহযোগী নেতৃবৃন্দের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজিপুরের মা-মাটি,সচেতন সমাজ এবং সাধারণ মানুষের ভালোবাসার আরেক নাম, ২০১৮ সালের গাজিপুর-০২ আসন থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের সভাপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব সালাহ্উদ্দিন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে দলের দুঃসময়ের নেতা কর্মীদের ত্যাগের কথা তুলে ধরেন ও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। গাজিপুর মহানগরীর বিভিন্ন স্থানে পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব সালাহ্উদ্দিন সরকার বলেন,মামলা হামলা এগুলোর দায়িত্ব আমি নেবো,১ হাজার ৩০০ লোকের অধিক লোকের বিরোদ্ধে মামলা হয়েছে তাদের কে ম্যাজিস্ট্রেট কোর্ট,জজ কোর্ট তারপর হাইকোর্ট থেকে জামিন করাইয়া আনছি এর কিছুদিন পরেই আমি কারাবন্দী হয়েছি,এরপর নিজে মুক্ত হয়ে সবাইকে জেলখানা থেকে বের করে আনেন,আজ ৩০ শে মে ২০২৫ ইং, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম মৃত্যুবার্ষিকী এই উদ্দ্যেশ্যে তিনি বিশেষ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, ভালোমানুষের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ভালো,আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি সবসময় মানুষের পাশে থাকবেন বলে জানা যায়।তিনি আরও বলেন আগামী সামনে নির্বাচন আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশীর্বাদ নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে চাই,বন্ধুরা প্রিয় ভাই ও বোনেরা আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে সিল মাইরা না সিল মারার দিন চলে গেছে,আমরা চাই যার ভোট সে দিবে কেন্দ্রে গিয়ে তার পছন্দের প্রার্থীকে দিবে,সবাইকে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করার কথা বলেন ভোট যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তিনি যাতে লম্বা হায়াত পাই,হায়াতে তইবা পাই উনি যেনো আমাদের সবার দায়িত্ব এবং দলের দায়িত্ব বুঝে নিতে পারেন,আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন উনি যেনো বাংলাদেশে এসে দলের হাল ধরতে পারে আগামী দিনের দেশের রাষ্ট্রনায়ক হতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবনে, জীবনদশায় যতোগুলো কাজ করে গিয়েছেন উনি সেগুলোর মধ্যে থেকে যেকোনো একটি ভালো কাজের উছিলায় আল্লাহ যেন উনাকে সর্বোচ্চ মাকাম যেটা কে আমরা জান্নাতুল ফেরদৌস বলি আল্লাহ যেন উনাকে সেটা দান করে অতঃপর সবাই একসাথে আমিন বলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দল বিএনপির সার্বিক মঙ্গল কামনা করেন।
নগরীর ৪৯ নং ওয়ার্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ জরুরি অভিযান থাকার কারণে সেখানে ৪০ মিনিটের অনুষ্ঠানের সময় দেয় প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি