1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় পাঁচ কৃষককে মাঝে পুরস্কার বিতরণ

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৪৮ বার দেখা হয়েছে

সাতক্ষীরায় পাঁচ কৃষককে মাঝে পুরস্কার বিতরণ

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সেরা কৃষকদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে খামার বাড়ি মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমদ।
সদর উপজেলা সহকারী কৃষি অফিসার প্লাবনী সরকারের পরিচালনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহকারী উপ পরিচালক ইকবাল হোসেন।
এই প্রকল্পের আওতায় ৫ জন সেরা কৃষকের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্ত কৃষকরা হলেন, ইলিয়াস হোসেন,মাসুদুজ্জামান, মো.জোহর আলী, ছাইদুল ইসলাম ও জোহরা বেগম।
বক্তারা বলেন,কৃষিতে আজ সবুজ বিপ্লব সাধিত হয়েছে।এই বিপ্লবের পেছনে মূল চালিকা শক্তি আপনারা,আমাদের নিবেদিত প্রাণ কৃষকেরা। আপনাদের অক্লান্ত পরিশ্রম,ত্যাগ এবং আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণে সদিচ্ছার ফলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনও করেছে। এক সময়ের খাদ্য ঘাটতির দেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তার কৃষি সাফল্যের জন্য।
সাতক্ষীরার মাটি ও মানুষ আবহমান কাল থেকেই কৃষির সঙ্গে নিবিড় ভাবে জড়িত। এখানকার কৃষকেরা প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করে যে ভাবে ফসলের বাম্পার ফলন নিশ্চিত করছেন, তা সত্যিই অতুলনীয়। বিশেষ করে, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে সরকারের যে লক্ষ্য,তা বাস্তবায়নে সাতক্ষীরার কৃষকদের অগ্রণী ভূমিকা আজ সর্বজনবিদিত। আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে তেল বীজ চাষের সম্প্রসারণ অত্যন্ত জরুরি,আর আপনারা সেই গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। এই সবুজ বিপ্লব কেবল কথার কথা নয়। এর বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাই মাঠে মাঠে। উন্নত বীজ, সুষম সার, আধুনিক সেচ ব্যবস্থা, পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি এবং কৃষি কর্মকর্তাদের সঠিক দিক নির্দেশনা এই সব কিছুর সমন্বয়েই সম্ভব হয়েছে ফসলের এমন অভাবনীয় উৎপাদন বৃদ্ধি। সরকার কৃষি বান্ধব নীতি গ্রহণ করে কৃষকদের পাশে দাঁড়িয়েছে। ভর্তুকি মূল্যে সার,বীজ,কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে এবং উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি