
গাজীপুরে যুবদল নেতার মাটি ফেলে জমি দখলের অভিযোগ দ্বারে দ্বারে ঘুরছে ভুক্তভোগী পরিবার
কাপেল মিয়া ঃ
গাজীপুরের পৃবাইলে কেনা জমি রক্ষার দাবিতে দিনের পর দিন মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে অসহায় এক পরিবার।
জমি দখলে নিতে জোরপূর্বক মাটি ভরাট করে জমির উপর দিয়ে রাস্তা বানিয়েছেন এক প্রভাবশালী মহল।
অসহায় পরিবারটি নিরুপায় হয়ে বর্তমানে থানা পুলিশসহ বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে কোনো প্রতিকার পাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার দুপুরে সরেজমিন ঘুরে ও ভুক্তভোগী পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, গাজীপুর জেলার পৃবাইল থানার হায়দরাবাদ গ্রামের ভুক্তভোগী নুরুল ইসলাম, হায়দরাবাদ এলাকায় সারে তিন কাঠা জমি ক্রয়কৃত জমিতে প্রভাব খাটিয়ে জোরপূর্বক মাটি ভরাট করে রাস্তা বানিয়ে বেশ কিছু দিন ধরে দখলের চেষ্টা চালিয়ে আসছে একই এলাকার ৩৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ হাবিব,শান্তা বেগম ও তার লোকজন।
ভুক্তভোগী নুরুল ইসলাম ও তার পরিবার তাদের বাধা দিলে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে ৩৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ হাবিব,খুসু, শান্তা বেগম ও তার লোকজন।
এ জমি ওই দখলদারদের হাত থেকে রক্ষা করার জন্য নুরুল ইসলামের মেয়ে শামসুন্নাহার ও তার পরিবারের লোকজন স্থানীয় সিটি কর্পোরেশন এবং পুলিশের কাছে অভিযোগ করেন। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় নুরুল ইসলাম ও তার মেয়ে শামসুন্নাহার এখন এলাকার বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।
অসহায় নুরুল ইসলামের মেয়ে শামসুন্নাহার বলেন, আমার মা ও বাবা কয়েক বছর আগে জমি ক্রয় করে কিন্তু ৩৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ হাবিব, শান্তা বেগম ও তার লোকজন ওই জমি দখলে মরিয়া হয়ে পড়েছে। জমি দখলকারীদের বিরুদ্ধে আমি পৃবাইল থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছি।
আমি আমার জমি রক্ষা করার জন্য সবার দ্বারে দ্বারে গিয়ে কোনো ন্যায়বিচার পাচ্ছি না। আমার এখন আল্লাহ ছাড়া কেউ নেই। কারণ গরিবের পক্ষে সমাজের কেউ থাকে না। পুলিশের কাছে গেছি; কিন্তু তারাও কোনো পদক্ষেপ নিচ্ছে না।
তবে প্রতিপক্ষ ৩৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ হাবিব,খুসু ও শান্তা বেগমের দাবি, তারা কারও জমি দখল করেননি। তারা যেখানে মাটি ভরাট করছেন সেই জমি এলাকার কয়েকজন মাদবরের পরামর্শে মাটি ভরাট করে রাস্তা নির্মাণ করা হয়েছে।
হাবিবউল্লাহ হাবিব আরো জানান আমি সমাধান করতে যাওয়ায় আমার বিরোদ্ধে অভিযোগ করা হয়েছে।
পৃবাইল থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে ওই জমি জমার বিষয়ের আইনগত ব্যবস্থা পক্রিয়াধিন রয়েছে।