1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২১৩ বার দেখা হয়েছে

সাতক্ষীরায় ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় রোববার (২৫ মে) ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ভোর ৫টার দিকে শুরু হওয়া বৃষ্টি এক পর্যায়ে থেমে গেলেও সকাল ৭টার পর থেকে আবারও টানা বৃষ্টিপাত শুরু হয়। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এতে করে সড়কে যানবাহন ও মানুষের চলাচল কমে গেছে। শহরের বিভিন্ন মোড়ে ও বাজার এলাকায় দেখা গেছে মানুষের তুলনা মূলক ভাবে কম উপস্থিতি।
সাতক্ষীরা সদর উপজেলার বুধহাটা গ্রামের আশিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন,সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কাজে যাব, কিন্তু বসে আছি, যেতে পারছি না। এমন হলে আয়-রোজগার বন্ধ হয়ে যাবে। সকালে পানি নিতে আসা রেহেনা বেগম বলেন, বৃষ্টি হচ্ছে সকাল থেকে, বাড়িতে পানি নেই। তাই নিতে আসলাম। কাজ তো বন্ধ রাখলে চলবে না।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন,আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে বজ্রপাতও হতে পারে বলে আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সময় সবাইকে ঘরের মধ্যে অথবা নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হচ্ছে।
এদিকে, আবহাওয়ার এমন আচরণে দিনমজুর ও নিম্নআয়ের মানুষদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কেউ কেউ প্রয়োজনের তাগিদে বের হলেও ভিজে ভিজেই কাজ করতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি