1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

কালীগঞ্জে মাদকের বিরুেদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে

কালীগঞ্জে মাদকের বিরুেদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

খসরু মৃধা
স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের ছোট দেওলিয়ায় গ্রামবাসীর উদ্যোগে “মাদক মুক্ত সমাজ চাই” এই স্লোগানে মাদকের বিরুেদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জনতার দল গাজীপুর জেলার সদস্য আবু জাফর রিপন এর সভাপতিত্বে এবং সফিকুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম সবুজ, বক্তারপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিজুল ইসলাম দর্জী, কালীগঞ্জ পৌরসভা ১নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোঃ মোফাজ্জল হোসেন মোমেন, কালীগঞ্জ পৌরসভায় সংরিক্ষত আসনের সাবেক ১,২,৩ নং ওয়ার্ড কাউন্সলর আমিরুন নেছা,বক্তারপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন, বক্তারপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড সদস্য কাজী রিপন প্রমুখ।

কালীগঞ্জ থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম সবুজ বলেন বিএনপির নাম ভাঙিয়ে একশ্রেণির চাঁদাবাজ এবং সন্ত্রাসী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। তারা কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন দোকানপাট থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। যাতে বিএনপির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এসব সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদককারবারিদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর জন্য আহবান জানান।

প্রধান অতিথি বক্তব্যে বলেন সমাজ থেকে মাদকাসক্তি দূর করতে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবারের সচেতনতা, ভালবাসা, দৃঢ় অঙ্গীকার ও সক্রিয় ভূমিকা মাদকাসক্তি নামক বিভীষিকাকে কঠোরভাবে প্রতিরোধ করবে। একই সাথে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার এবং প্রত্যেক পরিবার, সমাজ এবং সরকারকে একাজে এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি