1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২১৫ বার দেখা হয়েছে

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধি, খাগড়াছড়ি।।
“শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে” এই প্রতিপাদ্যে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় খাগড়াছড়ি পৌরটাউন হল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি, বিভাগীয় বন কর্মকর্তা, এনএসআই-এর যুগ্ম পরিচালক, জেলা বিএনপির প্রতিনিধি, খাগড়াছড়ি প্রেসক্লাবের প্রতিনিধি এবং জেলার পরিবহন সেক্টরের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, জেলার পরিবহন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে হলে ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন শহরে প্রবেশ বন্ধ করা, ফুটপাত দখলমুক্ত রাখা, পর্যটন রোডসহ প্রধান প্রধান সড়ক প্রশস্ত করা এবং একটি আধুনিক বাস টার্মিনাল স্থাপন অত্যন্ত জরুরি। বক্তারা শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

ক্যহলাচিং মারমা
খাগড়াছড়ি।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি