1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গণপিটুনির পর গাজীপুর কারাগারে ইমামের মৃত্যু

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৯১ বার দেখা হয়েছে

গণপিটুনির পর গাজীপুর কারাগারে ইমামের মৃত্যু

খসরু মৃধা

 

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯নং ওয়ার্ড হায়দরাবাদ এলাকায় বলাৎকারের অভিযোগে গণপিটুনির শিকার ইমাম রইজ উদ্দিন অসুস্থ হয়ে কারাগারে মারা গেছেন।

সোমবার সকালে জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের মসজিদ ইমাম রইজ উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুর মতলব থানার মৃত বাদশা মিয়ার ছেলে মৃত ইমাম রইজ উদ্দিন(৩৫) । তিনি হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি গাজীপুর মহানগরীর ঝাজড় এলাকায় জমি কিনে বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করতেন।

মৃত রইজ উদ্দিনের স্ত্রী সাজেদা বেগম বলেন, মসজিদে দুইটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। মৃত রইজ উদ্দিন ছিলেন সুন্নি এবং যার মাধ্যমে ওই মসজিদে নিয়োগ হয় সেও সুন্নি কিন্তু ওই এলাকার অধিকাংশ মানুষ আহলে হাদিস অনুসারী। তাই এক পক্ষ মৃত রইজ উদ্দিন এর ওয়াজ পছন্দ করতেন না এ ব্যাপারে চক্রান্ত করে মারধর করা হয়েছে ।

গাজীপুর মেট্রোর পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো: আমিরুল ইসলাম জানান, ছেলে, শিশু ও কিশোরদের ধর্ষণের অভিযোগে রবিবার সকালে স্থানীয়রা হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব রইজ উদ্দিনকে আটক করে গাছে বেঁধে গণপিটুনি দেয়। এসময় এলাকাবাসী তার গলায় জুতার মালা দিয়ে ব্যাপক মারধর করে। খবর পেয়ে পুলিশ ইমাম রইজ উদ্দিনকে এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে থানায় নিয়ে আসে, পরে নির্যাতিত এক কিশোরের বাবা বাদী হয়ে মামলা দায়ের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ২৭ এপ্রিল গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়। পরবর্তীতে ২৮এপ্রিল রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারপর মরদেহ ওই হাসপাতালের মর্গে রাখা হয়। গাজীপুর জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের জানান, রইজ উদ্দিনের রাত ৩টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণের এডিসি মোঃ শাকিল আহমেদ জানান মৃত রইজুদ্দিনের স্ত্রী সাজেদা বাদী হয়ে পূবাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন । তদন্ত সাপেক্ষে অতি দ্রুতগতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি