1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরের পূবাইলে সাপ্তাহিক ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২১৬ বার দেখা হয়েছে

গাজীপুরের পূবাইলে সাপ্তাহিক ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

খসরু মৃধা

গাজীপুর মহানগরীর পূবাইল আদর্শ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে নগরীর ৪১ নাম্বার ওয়ার্ডের বারইবাড়ি এলাকায় সাপ্তাহিক ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়।

সোমবার সকাল ৯টায় সাপ্তাহিক ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মোঃ আমজাদ হোসেন খান।

মেডিকেল ক্যাম্পে প্রতি সোমবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বিনামূল্যে পরিবারের মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় শিশু রোগী দেখা হবে।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর রানী বিলাসমনি উচ্চ বালক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জনাব আকরাম উদ্দিন ভূঁইয়া।
উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্য রাখেন বারইবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম খান, বাংলাদেশ জামায়াতে ইসলামের বারই বাড়ি ইউনিটের সভাপতি জনাব বিল্লাল হোসেন, ৪১ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি জনাব মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী সপ্তাহের প্রথম দিনে মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক শিশুরোগীর চিকিৎসা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি