1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিতর্কিত মন্তব্যে ক্ষোভে ফুঁসছে ত্যাগী কর্মীরা

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২২৬ বার দেখা হয়েছে

গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিতর্কিত মন্তব্যে ক্ষোভে ফুঁসছে ত্যাগী কর্মীরা

ফয়জুল ইসলাম আরিফ ঃ গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের অডিও কথোপকথন ভাইরাল হওয়ার পর সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভাইরাল হওয়া কথোপকথনে মিরন দাবি করেন, দলীয় নেতৃত্ব পেতে হলে সভাপতি বা সাধারণ সম্পাদকের ‘হৃদয়ের লোক’ হতে হবে এবং নির্দিষ্ট বলয়ের বাইরে থেকে নেতা হওয়া সম্ভব নয়।

এছাড়া, তিনি স্পষ্ট করেন যে, তিনি তার নিজস্ব গ্রুপের কাজ করেন এবং সেই বলয়ের বাইরের কাউকে নেতা বানানোর সম্ভব না । অপরপক্ষ থেকে কারাবরণ, হামলা-মামলার শিকার হওয়া নেতাকর্মীদের বিষয়ে তার দৃষ্টিভঙ্গি জানতে চাইলে তিনি একই সুরে বলেন, নিজস্ব গ্রুপের বাইরে থেকে কাউকে বিবেচনায় আনার সুযোগ নেই।

গাজীপুর মহানগর ছাত্রদলের কমিটি গঠনের পর থেকেই অসন্তোষ দানা বাঁধে। বিভিন্ন থানা ও কলেজ কমিটির নেতারা একের পর এক পদত্যাগ করায় সংগঠনের অভ্যন্তরীণ সংকট চরমে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তৎকালীন সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল একাধিকবার বৈঠক করেও বিদ্রোহ দমন করতে ব্যর্থ হন।

নেতাকর্মীদের অভিযোগ, মিরনের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ বহু আগে থেকেই রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি অন্যান্য নেতাদের সাথে একাধিক ছবি ভাইরাল হয়েছিল। স্বৈরাচারী সরকারের দমনপীড়নের শিকার না হওয়া এবং কখনোই হামলা-মামলার মুখে না পড়ার কারণ হিসেবে অনেকেই তাকে সন্দেহের চোখে দেখছেন।

দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাইরে রেখে গ্রুপকেন্দ্রিক রাজনীতি করার ঘোষণায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, হামলা-মামলা উপেক্ষা করে যারা দলের জন্য নিবেদিত ছিলেন, তাদের প্রতি অবিচার করা হচ্ছে।

নেতাকর্মীরা বলছেন, ছাত্রদল হলো আন্দোলন-সংগ্রামের সংগঠন, যেখানে আত্মত্যাগের মূল্য থাকা উচিত। কিন্তু মিরনের মতো বিতর্কিত নেতারা দলের নেতৃত্বে থাকলে প্রকৃত ত্যাগীদের মূল্যায়ন সম্ভব নয়। তারা কেন্দ্রীয় নেতাদের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন, যেন গাজীপুর মহানগর ছাত্রদলে গ্রুপিং ও বলয়ভিত্তিক রাজনীতির অবসান ঘটে।এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব,প্রতিবেদককে বলেন অডিও ক্লিপ আমরা পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি