1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

মাদকের ভয়াল থাবায় আক্রান্ত শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কয়েকটি গ্রাম, দেখার যেন কেউ নেই!!!

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২১৫ বার দেখা হয়েছে

মাদকের ভয়াল থাবায় আক্রান্ত শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কয়েকটি গ্রাম, দেখার যেন কেউ নেই!!!

মোহাম্মদ মহাসিনঃ

মাদকের আখরা হিসেবে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কাদিরাপাড়া , ডুলিপাড়া , বরমী পুর্বপাড়া, গিল্বাসহর ,ছিটপাড়া এক অভয়ারণ্য হিসেবে পরিচিতি হয়ে উঠেছে। বিশেষ করে ৫ ই আগস্ট এর পর প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে যাওয়ায় মাদক ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে উঠেছে।এইসব কাজে তারা স্থানীয় কিছু কিছু নেতা-কর্মীদের ব্যবহার করে যাতে কেউ কিছু বলতে না পারে।ছিটপাড়া ,মুন্সীবাড়ী, কাদিড়াপাড়া, ডুলিপাড়া, বরমী পুর্বপাড়া, এলাকাগুলোতে সন্ধ্যার পর রাস্তায় বসে বসে সবার সামনে গাজা ও ইয়াবা সেমন করে কেউ ভয়ে কিছু বলতে পারেনা। কেউ কিছু বলতে গেলেই নেতারা এসে চিল্লাচিল্লি করে মর্মে স্থানীয় এক লোকজন জানায়।এই প্রসঙ্গে অত্র ইউনিয়ন এর গণ্যমান্য লোকজন জানায় যে ,এভাবে আসলে সমাজ চলতে পারে না ,কেউ এইসবের দাইত্ব নেয় না। কারণ কেউ চায়না মাদক ব্যবসায়ীদের আক্রোশের স্বীকার হউক। আর যারা এই মাদক ব্যবসায়ী পরিচালনা করে তারাই ডাকাতি থেকে শুরু করে নানাবিধ অপরাধের সাথে জড়িত। কথা হয় এই এলাকার স্থানীয় যুবক সামাউন সাজিব এর সাথে।তিনি বলেন আমরা চেষ্টা করছি যুব সমাজ একত্রিত হয়ে এইবের প্রতিবাদ করার, তা আবার নানাবিধ কারণে বাধাগ্রস্ত করছে মাদকের সিন্ডিকেটরা।এইসব সিন্ডিকেটরা হুমকি-দামকি দেওয়াসহ এমনভাবে বলে বেশি বাড়াবাড়ি করলে এমন অবস্থা করবে বাড়িতে ঘুমাতে পারবিনা। কিন্তু কথা হল যে যেভাবে মাদক বিস্তার ঘটছে এভাবে চলতে থাকলে আল্টিমেটলি সবাই মাদকে আসক্ত হয়ে যাবে। তারুণ্য যে আমাদের শক্তি তা ভেঙে পড়বে। তাই দলমত নির্বিশেষে আমাদের মাদকের বিরুদ্ধে সবার অবস্থান নেওয়া উচিৎ বিশেষ করে যেকোনো দলের কোন লোকজন যদি দলীয় পরিচয় দিয়ে মাদক ব্যবসায় জড়িত হয়ে পড়ে তাদের সামাজিক ভাবে প্রতিহত করা হবে।সেই সাথে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছি আমাদের এই এলাকাগুলোতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি