1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

পূবাইলে আলোচনা সভা, পবিত্র মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৩৪৫ বার দেখা হয়েছে

পূবাইলে আলোচনা সভা, পবিত্র মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার :
গাজীপুরের পূবাইলে মেঘডুবি মৃধা পরিবারের মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা, পবিত্র মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) বাদ আছর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আফজালুর রহমান এর সভাপতিত্বে পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক মো. খসরু মৃধার সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সম্পত্তি বিষয়ক কর্মকর্তা আলহাজ্ব নুরুজ্জামান মৃধা, পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূইয়া, আলহাজ্ব বাতেন ভূইয়া, পূবাইল থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. আলতাফ হোসেন সিরাজী, বিএমটিএফ’র এনরোলমেন্ট অফিসার মো. সোয়েবুর রহমান মৃধা প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে বিশিষ্ট সমাজ সেবক মো. মজিবুর রহমান মৃধা , থানা বিএনপির সদস্য রাশেদুল আলম মোল্লা, বিএনপি নেতা আলহাজ্ব নূর মোহাম্মদ নূর আলীসহ স্থাণীয় প্রায় দুই শতাধিক মুসুল্লি সাধারণ উপস্থিত ছিলেন।
পরিশেষে পবিত্র মিলাদ, কিয়াম ও দোয়ার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আফজালুর রহমানের মরহুম পিতা, মাতা, স্ত্রী, ভাইসহ মৃধা পরিবারের মৃতদের রুহের মাগফিরাত কামনা ও বিশিষ্ট সাংবাদিক মো. খসরু মৃধার অসুস্থ্য ফুফু ও শাশুড়ীর রোগ মুক্তি সহ দোজাহানের শান্তি ও মুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি