1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

এক গাছে আধা কেজি সরিষা চাষে বাজিমাত জাফরের

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে

দেশে যখন বারী জাতের সরিষা চাষে ব্যস্ত ছিল চাষিরা। ঠিক তখনই ফলন বেশি পাওয়ার আশায় প্রথমবারের মতো ২ একর জমিতে ভারতীয় পিয়ার ১৮ বা গুচ্ছ সরিষা চাষ করে সফলতা পেয়েছেন কৃষি উদ্যোক্তা আবু জাফর। নতুন এ জাতের সরিষা ফসলটি চাষের মধ্য দিয়ে উত্তরের জেলা নওগাঁর নিয়ামতপুরে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। অনেকেই গুচ্ছ সরিষার ফসল ক্ষেত দেখে আগামীতে চাষ করার জন্য উদ্বুদ্ধ হচ্ছেন।

 

ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে নিয়ামতপুরে প্রথমবারের মতো গুচ্ছ সরিষা চাষ শুরু করেন আবু জাফর। তিনি উপজেলার সদর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার আলহাজ্ব ছাদরুল আমীনের ছেলে। ভারতের আসাম রাজ্যে থেকে বীজ সংগ্রহ করেন। এরপর প্রায় ২ একর জমিতে গুচ্ছ সরিষা চাষবাদ শুরু করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নিয়ামতপুর বাজার থেকে দেড় কিলোমিটার পশ্চিমে চেয়ারম্যান মোড়ের পাশ্বে গেলে দেখা মেলে গুচ্ছ সরিষার ক্ষেত। অনেক চাষিরা ক্ষেতে এসে গুচ্ছ সরিষা দেখে এ জাতের সরিষা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। এ জাতের সরিষার গাছের উচ্চতা ৫-৬ ফিট থেকে থাকে। একটি সরিষা গাছ থেকে আধা কেজি থেকে পোনে এক কেজি পর্যন্ত সরিষা পাওয়া যায়।

কৃষি উদ্যোক্তা আবু জাফর বলেন, ইউটিউব দেখে গুচ্ছ সরিষা চাষপদ্ধতি শিখি। এরপর ভারত থেকে সরিষা বীজ সংগ্রহ করি। নভেম্বরের শেষ সপ্তাহে জমি চাষাবাদ শেষ করে প্রথমবারের মতো ২ একর জমিতে সরিষা চাষ করি। দেশি জাতের সরিষার চেয়ে এ জাতের সরিষা বীজ বপনের পদ্ধতি একটু আলাদা। এটি একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব হয় ৩ থেকে সাড়ে তিন মিটার পর্যন্ত একটি গাছের অনেকগুলো শাখা প্রশাখা হয়।

তিনি আরও বলেন, বীজ বপনের পর থেকে ১১০-১২০ দিন পর ফসল ঘরে তোলা যায়। প্রতি বিঘা জমিতে ১২-১৫ মণ গুচ্ছ সরিষা উত্পাদন সম্ভব। দেশি সরিষার চেয়ে এ জাতের সরিষার তেল বেশি হয়। স্বল্পমেয়াদি এই ফসল কম খরচে অধিক লাভজনক।

নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান বলেন, বরেন্দ্র ভূমিতে নতুন পিয়ার ১৮ বা গুচ্ছ সরিষা প্রথমবারের মত চাষাবাদ হয়েছে। সরিষা স্বল্পমেয়াদী ফসল। দেশি জাতের চেয়ে এ জাতের সরিষা চাষাবাদের পদ্ধতি একটু আলাদা। তবে বিঘা প্রতি দেশি জাতের তুলনায় দ্বিগুণ ফলন পাওয়া সম্ভব।

তিনি আরোও বলেন, একটি গাছ থেকে আধা কেজি হতে পোনে এক কেজি সরিষা পাওয়া যাবে। আগামীতে আমরা চাষিদের এ জাতের সরিষা চাষে উদ্বুদ্ধ করছি। এখানকার মাটি ও আবহাওয়া ভালো থাকায় আশানুরূপ ফলন পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি