
উত্তরখানে ভেজাল খাদ্য তৈরী কারখানায় অভিযান
এ,আর, মজিদ শরিফঃ
রাধানীর উত্তরখানে বিএসটিআই লগো ব্যবহার করে অনুমোদন বিহীন একটি ভেজাল খাদ্য তৈরীর কারখানায় অভিযান চালিয়ে কারখানা কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানাসহ ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
গত ২০ ফেব্রুয়ারী উত্তরখানের সিদ্দারবাড়ী এলাকায় মেসার্স আসাদ এগ্রো ফুড ইন্ডাষ্ট্রিজ কারখানাটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ( নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোঃ শোয়েব শাত-ঈল ইভান।
কারখানাটিতে ললিপপ, চকলে, ম্যাংগো ড্রিংকস, অরেঞ্জ ড্রিংকস সরিষার তৈল, চা পাতাসহ বিভিন্ন ধরনের ফুড ও ভেজাল খাদ্য পাওয়া যায়।
সহকারী পরিচালক (ভূমি) ( নির্বাহী ম্যাজিস্ট্রেট)
মোঃ শোয়েব শাত-ঈল ইভান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযানটি পরিচালনা করি। রমজান মাসকে সামনে রেখে ম্যাংগো বা অরেঞ্জ ড্রিংকস জাতীয় পণ্যে চাহিদা বেড়ে যাওয়ার সুবাদ কিছু অসুধু ব্যবসায়ী এই ভেজাল পণ্যগুলো তৈরি করে বাজর জাত করে আসছে।
তিনি আরও বলেন, বিএসটিআইয়ের লগো ব্যবহার করেছে অথচ শুধু মাত্র একটি পণ্যের বিএসটিআইএর অনুমোদন রয়েছে আর এই পণ্যের কোড ব্যবহার করে বাকি পণ্যগুলো বহুদিন যাবৎ বাজারজাত করে আসছে। সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় এই কারখানায় ভেজাল খাদ্য তৈরী হচ্ছিল। এসকল বিভিন্ন অসংগতি থাকার অপরাধে কারখানা কতৃপক্ষকে দুই লক্ষ টাকা জরিমানাসহ ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। অনুমোদন বিহীন কারখানাটিতে কোন ক্যামিস্ট পাওয়া যায়নি।
মেসার্স আসাদ এগ্রো ফুড ইন্ডাষ্ট্রিজটির মালিক
মোঃ শাহিনুর মিয়াকে উত্তরখান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং ভেজাল সকল মালামাল কারখার সামনেই পুড়িয়ে দেওয়া হয়।