
টঙ্গীতে যুবদল নেতা নাজমুল মন্ডলের নেতৃত্বে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল
মোঃ পাপেল মিয়াঃ
ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার নির্দেশে হরতাল, অবরোধ, সারা বাংলাদেশে নৈরাজ্য ও সন্ত্রাস এবং আওয়ামী লীগকে পুনর্বহালের প্রতিবাদে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর যুবদল। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় টঙ্গীর মিলগেট এলাকায় গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মিলগেট এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী বাজারে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা “ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার নির্দেশে অবৈধ হরতাল মানি না, মানব না” বলে স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন আবুল কালাম, আলমগীর পাঠান, আলি হোসেন, হারুন, সাইফুল আক্তার, আব্দুল্লাহ, অপু, মমিন ফকির ও ফরহাদ প্রমুখ।