1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরের পূবাইলে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮১ বার দেখা হয়েছে

গাজীপুরের পূবাইলে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফরিদ মৃধা

গাজীপুর মহানগরীর হায়দরাবাদ মজিবুর মার্কেট এলাকায় স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

সোমবার সন্ধ্যায় নগরীরর ৩৯ নং ওয়ার্ডের মজিবুর মার্কেট এলাকার মাঠে অনুষ্ঠিত এ খেলায় বিপুলসংখ্যক দর্শক উপভোগ করেছেন।
মোঃ আবুল কাশেম খান, আহ্বায়ক গাজীপুর মহানগর মৎস্যজীবি দল এর সভাপতিিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সম্পত্তি বিষয়ক কর্মকর্তা ও নুরুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ নূরুজ্জামান মৃধা।

প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান মৃধা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ উদ্বুদ্ধ করতে হবে। এতে করে তাদের মানসিক বিকাশ ঘটবে।

প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন মোঃ আতাউর রহমান,সিনিয়র সাব এডিটর ও অনলাইন ইনচার্জ,দৈনিক যুগান্তর, মোঃ আলমগীর হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী। বক্তব্যে আতাউর রহমান বলেন, তরুণদের শৈশব থেকেই সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। তাদের মধ্যে সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি দেশপ্রেম তৈরি করতে হবে। তরুণরাই আগামী দিনে রাষ্ট্র মেরামতে মুখ্য ভূমিকা রাখবে। এজন্য তাদেরকে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে সফলতা দেখিয়ে নিজেদেরকে দক্ষ মানবসম্পদ হিসাবে গড়ে তুলতে হবে।

খেলায় পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন মোঃ ফরিদ উজ্জামান মৃধা, সাংগঠনিক সম্পাদক ৩৯ নং ওয়ার্ড বিএনপি ।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন মোঃ আব্দুস সাত্তার, সভাপতি ৩৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল।
সার্বিক সহযোগিতায় ছিলেন শাহিন আলম,প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক হায়দরাবাদ প্রি- ক্যাডেট এন্ড হাই স্কুল, আরো উপস্থিত ছিলেন স্বাধীনতা স্পোটিং ক্লাব এর সদস্যবৃন্দসহ অসংখ্য দর্শক ।

খেলা শেষে বিজয়ী দলের হাতে প্রাইজমানি তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি