1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫২ বার দেখা হয়েছে

গাজীপুরে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক।

নুসরাত জাহান ঃ
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ আন্ত:জেলা নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,গাজীপুর। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কালীগঞ্জ থানাধীন শিমুলিয়া এলাকা থেকে লাকি আক্তার (৪৩) নামে আন্ত:জেলা নারী মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত লাকী আক্তার ব্রাহ্মণবাড়িয়া জগন্নাথপুর এলাকার আমির হোসেন মিয়ার স্ত্রী। এ ঘটনায় পরিদর্শক মোজাম্মেল হক বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকষ সদস্যরা কালীগঞ্জের শিমুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬ হাজার পিস ইয়াবাসহ ওই নারী মাদক কারবারিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে আন্ত:জেলা মাদক চোরাচালান চক্রের সদস্য। পরে আকটকৃত নারী মাদক কারবারিকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন আরও বলেন, গাজীপুর জেলাকে মাদক নির্মূলে আমরা সর্বদা প্রস্তুত। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি