1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরার নলেন গুড়ের প্যাড়া সন্দেশ যাচ্ছে এখন বিদেশে

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৬ বার দেখা হয়েছে

সাতক্ষীরার নলেন গুড়ের প্যাড়া সন্দেশ যাচ্ছে এখন বিদেশে

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার ঐতিহ্যের ধারক খেজুর গাছের রস থেকে তৈরি নলেন গুড় দিয়ে তৈরি করা বিশেষ সুস্বাদু মিষ্টি নলেন গুড়ের প্যাড়া সন্দেশ। সাতক্ষীরার গন্ডি পেরিয়ে এ খাবারের গুণের কথা পৌছে যাচ্ছে দেশের রাজধানী সহ বিভাগীয় শহরগুলোতে।
এমনকি প্রবাসীরা সাতক্ষীরা থেকে নলেন গুড়ের প্যাড়া সন্দেশ করায় করে নিয়ে যাচ্ছে বিদেশে। এ অঞ্চলের প্রবাসীদের কাছে সরবরাহ হয়ে থাকে এ গুড়ের প্যাড়া সন্দেশ। সাতক্ষীরার জনপ্রিয়তার শীর্ষে থাকা নলেন গুড়ের প্যারা সন্দেশের কদর রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব ও দুবাই সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। মিষ্টি ব্যবসায়ী সূত্রে জানা যায়,শীত মৌসুমের শুরুতে খেজুর গাছিদের কাছ থেকে দোকানদাররা খাঁটি নলেন রস সংগ্রহ করে থাকেন। এই রস থেকেই বিশেষ নলেন গুড় তৈরি হয়। আর এই গুড় থেকেই তৈরি হয় প্যাড়া সন্দেশ। তাই একে বলা হয় নলেন গুড়ের সন্দেশ বা প্যাড়া সন্দেশ। প্রতি কেজি প্যাড়া সন্দেশ ৪০০ থেকে ৪৫০টাকা দরে বিক্রি হচ্ছে। গড়ে প্রতিদিন কোন কোন দোকানে ব্যাপক পরিমাণ সন্দেশ হয়ে থাকে। আর স্থানীয় বিয়ে,নববর্ষ বিভিন্ন উৎসবে এ মিষ্টির রয়েছে প্রচুর চাহিদা। এছাড়াও জেলার বাইরে থেকেও আসা বন্ধু-বান্ধব,আত্মীয়রা এলে একবার এ মিষ্টির স্বাদ যেন নিতেই হয়।
বিভিন্ন আচার অনুষ্ঠান ছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলা ফলের দিন ওই সব দোকানে রীতি মতো মিষ্টি কেনার হিড়িক পড়ে যায়। এছাড়া সন্দেশ খেতে চলে আসে আশ পাশের জেলার ভজন বিলাসী মানুষজন। এ সন্দেশ বিদেশে ও সমাদৃত হচ্ছে।
প্রবাসীদের কাছে চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এমনটি বলছেন মিষ্টির দোকানিরা। সাতক্ষীরা সদরের ফকির মিষ্টান্ন ভান্ডার,সাগর সুইটস, ভাগ্যকূল ও জয়হুন সহ অন্যান্য দোকানে বিক্রি হচ্ছে নলেন গুড়ের প্যারা সন্দেশ। নলেন গুড়ের প্যারা সন্দেশ কিনতে আসা শামিমুল ইসলাম জানান, তিনি পেশায় এক জন ব্যবসায়ী। থাকেন চট্টগ্রাম বন্দরে। ছুটি কাটিয়ে কর্মস্থলে যাওয়ার কালে কিনতে এসেছেন নলেন গুড়ের প্যাড়া সন্দেশ।
সমীরণ মজুমদার নামে এক জন ভারতীয় নাগরিক জানান,শুনেছি সাতক্ষীরার নলেন গুড়ের প্যাড়া সন্দেশ নামকরা। তাই তার পরিবার ও তার প্রবাসী ভাইয়ের জন্য সাতক্ষীরা থেকে নলেন গুড়ের প্যাড়া সন্দেশ কিনে নিয়ে যাচ্ছি। আরেক ক্রেতা সুমন বলেন,অতুলনীয় সাধ ও গুণগত মানের কারণে এই মিষ্টি ধরে রেখেছে তার ঐতিহ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি