1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় একটি বাড়ীতে চেতনানাশক স্পে করে লুটপাট ও ডাকাতি

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৩ বার দেখা হয়েছে

সাতক্ষীরায় একটি বাড়ীতে চেতনানাশক স্পে করে লুটপাট ও ডাকাতি
নুসরাত জাহান ঃ সাতক্ষীরায় একটি বাড়ীতে চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অজ্ঞান করে জানালার গ্রীল কেটে এক ব্যবসায়ির বাড়ি থেকে সোনার গহনা ও নগদ দেড় লাখ টাকা লুটপাট ও ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে সাতক্ষীরা সদরের দক্ষিণ চুপড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ঐ পরিবারের চার সদস্যকে সোমবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞান ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ চুপড়িয়া গ্রামের মন্তেজ সরদারের ছেলে সার ও কীটনাশক বিক্রেতা মুজিবর রহমান (৫৫), তার স্ত্রী মেহেরুন্নেছা(৪৫), মেয়ে ফারজানা আক্তার (২৫) ও জামাই মনির খান(৩০)। এ ব্যপারে আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মিলন হোসেন জানান গতকাল গভির রাতে আঃ মুজিদের বাড়ীতে অজ্ঞাত ব্যক্তিরা চেতনানাশক স্প্রে করে স্বর্ন ও নগদ টাকা লুটপাট করেছে। বর্তমানে তারা সবাই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। সাতক্ষীরা সদর হাসপতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. অসীম কুমার সরকার জানান, মুজিবর রহমানসহ তাদের পরিবারের চারজনের চেতনা কখন ফিরবে তা এই মুহূর্তে বলা যাবে না। তবে মনির খানের বাচ্চা সওদামনি আশঙ্কামুক্ত রয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি