1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে আটক ৬৫ জন

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৯ বার দেখা হয়েছে

গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে আটক ৬৫ জন

ফরিদ মৃধা,
গাজীপুর সহ সারা দেশজুড়ে শুরু হওয়া অপারেশন ‘ডেভিল হান্টে’ গাজীপুর জেলায় ৬৫ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে গাজীপুর জেলা ও মহানগর পুলিশ, সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে সর্বাধিক জেলার ৫ থানায় আটক হয়েছে ৪০ জন। মহানগরীর ৮ থানার মধ্যে ৭ থানায় আটক করেছেন ২৫ জন।
গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক রবিবার সকালে জানান, জেলার শ্রীপুর, কালীগঞ্জ, কাপাসিয়া, কালিয়াকৈর ও জয়দেবপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করেছে। তাদের সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
এদিকে গাজীপুর মহানগরীর ৮ টি থানার মধ্যে পূবাইল থানার ১জন, টঙ্গী পূর্ব থানায় ১জন , গাছা থানায় ৫ জন, বাসন থানায় ৮জন, কোনাবাড়ি থানায় ২ জন, সদর থানায় ৪ জন এবং কাশিমপুর থানায় ৪ জন আটক হয়েছেন।
রবিবার ২৫ জন আটকের তথ্য নিশ্চিত করেছে গাজীপুরের উপ-কমিশনার উত্তর রিয়াজ উদ্দিন আহমেদ।

পূবাইল থানায় গ্রেপ্তার হওয়া শেখ আবদুল হালিম সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির এপিএস মাজেদুল ইসলাম সেলিমের ঘনিষ্ট। তিনি পূবাইল থানা যুবলীগ সভপতি প্রার্থী ছিলেন।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আটক ৪ জন হলেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক আবদুর রউফ আরিফ, গাজীপুর মহানগরীর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মো শহিদুল্লা ও মোমিন ভান্ডারি এবং ওই ওয়ার্ডের ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানজিদ খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি