
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলার আহবায়ক কমিটির উদ্যোগে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাহান উদ্দিন নাজু
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আধুনিক বাংলা টিভির সম্পাদক বাবুল খান মুন্না ও সংগঠনের সদস্য সচিব শাহান উদ্দিন নাজুর পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়ার যুগ্ন আহবায়ক আশিকুর রহমান রানা, যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ,নতুন সদস্য খায়রুজ্জামান ওয়াসিম, এম এ বাবুর লস্কর,মোস্তাক আহমদ মোস্তফা, মোরশেদ আহমদ খান, ইমাম উদ্দিন ইমাম, জুবের আহমদ সাজন, আব্দুল কাদির রাজু,আহবায়ক কমিটির সদস্য রাশেদুজ্জামান রাসেল,হোসেন আহমদ,নতুন সদস্য নাজির হোসেন, মোরশেদ খান,দেলোয়ার হোসেন, জুয়েল আহমদ, আবুল কালাম প্রমুখ
প্রত্যেক সদস্য তাদের বক্তব্যের মাধ্যমে বলেন আহবায়ক কমিটির মাধ্যমে একটি সুন্দর শক্তিশালী কমিটি উপহার দেওয়া হবে এটা তাদের বিশ্বাস ও জোর দাবি রাখেন।
সভাপতির বক্তব্যে বাবুল খান মুন্না বলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক কামাল খানের পরামর্শ সহযোগিতায় কেন্দ্রের সাথে আলোচনা করে একটি সুন্দর শক্তিশালী কমিটি গঠন করা হবে। তিনি আরো বলেন নতুন সদস্য এবং আহ্বায়ক কমিটির সকলকে এক দৃষ্টিতে বিবেচনা করে যোগ্যদের কে মূল্যায়ন করার আশ্বা প্রদান করেন।সকল সদস্যের প্রতি আহ্বান করেন আমরা যেন একে অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে তোমার পাশে থাকি।
সদস্য সচিব শাহান উদ্দীন নাজু বলেন আমরা যদি সবাই ঐক্যবদ্ধ ভাবে একসাথে কাজ করি তাহলে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা প্রেসক্লাব ও সিলেট প্রেস ক্লাবের মত সকল শ্রেণীর মানুষের কাছে মূল্যায়ন পাবে।
সিনিয়র যুগ্ন আহবায়ক আশিকুর রহমান রানা বলেন আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই অসহায় মানুষের পাশে থাকতে চাই নির্যাতিত মানুষেকে সহযোগিতা করতে চাই এটাই হচ্ছে জাতীয় গণমাধ্যম কমিশনের মূল লক্ষ্য।
এম এ বাবল লস্কর বলেন আমার বিশ্বাস আহমেদ কমিটির এখানে যারা আছেন প্রত্যেকের যোগ্য ব্যক্তি তাহাদের মাধ্যমে একটি নিরপেক্ষ পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে।
খায়রুজ্জামান ওয়াসিম বলেন আমি একটি হাসপাতালের ডিরেক্টর হিসেবে আছি আজ আমি গণমাধ্যমে যুক্ত হয়ে বুঝতে পারলাম জাতীয় গণমাধ্যম কমিশন অসহায় ন্যায় বিচার থেকে অবাঞ্চিত মানুষের পক্ষে কাজ করে আমি আমার পক্ষ থেকে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকতে চাই।
মুস্তাক আহমদ মোস্তফা বলেন আমরা সকল উপজেলার সাংবাদিকদের পাশে থাকতে চাই আমরা সবাই অক্ষ বদ্ধভাবে সিলেট জেলা জাতীয় গণমাধ্যম কমিশনের সদস্য হয়ে কাজ করতে চাই এবং সংগঠনকে শক্তিশালী অবস্থানে এগিয়ে নিতে সবসময় আমরা উপস্থিত থাকবো।
জুবের আহমদ সারজন বলেন আমরা সাংবাদিক আমরা সব সময় আমাদের লেখনীতে দেশ ও রাষ্ট্রের কল্যাণমূলক কাজ সুন্দরভাবে তুলে ধরব।
ইমাম ইদ্দিন ইমাম বলেন আমরা সব সময় সামাজিক সংগঠনের সাথে কাজ করেছি এবার আমরা জাতীয় গণমাধ্যম কমিশনের হয়ে সামাজিক বিভিন্ন কাজ একসাথে করতে চাই তাহার জন্য আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেই এই আহব্বান করেন।
মোরশেদ আহমদ খান বলেন আমি সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট জেলার সদস্য হয়ে নিজে কে গর্বিত মনে করছি আমি সব সময় আপনাদের পাশে থাকবো।
রাশেদুজ্জামান রাশেল বলেন বিগত কমিটির চেয়ে এবারের সিলেট জেলা আবাস কমিটি যোগ্য ব্যক্তিদের কে নিয়ে গঠন করা হয়েছে আশা করি পূর্ণাঙ্গ কমিটি যোগ্যদের কেমন মূল্যায়ন করা হবে।
আব্দুল কাদির রাজু বলেন সিলেট জেলার আহবায়ক একজন সৎযোগ্য সাংবাদিক আমরা তাহার সাথে এক হয়ে দীর্ঘদিন যাবত কাজ করছি আমি আশাবাদী সোসাইটি ও জাতীয় গণমাধ্যম কমিশন সামনের দিন গুলিতে সফলতার সাথে কাজ করে এগিয়ে যাবে এবং ঝরে পড়া সাংবাদিকদের কাজ করতে সাহস ও অনুপ্রেরণা যোগাবে।
নাজির হোসেন বলেন জেলা আহ্বায় কমিটির সকল সদস্য যোগ্য ব্যক্তি কামাল খানের সহযোগিতা নিয়ে আমরা সংগঠনকে আরো এগিয়ে নিতে চাই।
হোসেন আহমদ বলেন আমি প্রতিষ্ঠাআলগ্ন থেকে এই সংগঠনের সাথে আছি আজকের মিটিং এ কথা দিলাম সব সময় এই সংগঠনের সাথে থাকবো।এছাড়া সংগঠনে আরো অনেকে বক্তব্য রাখেন।