1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরের পুবাইল ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার,আপন মা সহ গ্রেফতার ২

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৪ বার দেখা হয়েছে

গাজীপুরের পুবাইল ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার,আপন মা সহ গ্রেফতার ২
খসরু মৃধা

গাজীপুরের পূবাইলে ডোবা থেকে সোলেমান হোসেন সম্রাট(১৭)নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পূবাইল থানা পুলিশ,ছেলেকে হত্যার অভিযোগ প্রেমিক সহ মা কে গ্রেফতার।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার নুর মোহাম্মদ নাসির উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার দুপুরে জানান,শনিবার পূবাইল থানাধীন সাতপোয়া এলাকার রেল লাইনের উত্তর পাশে সুলতানের মাছের ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে,পরবর্তীতে লাশ সনাক্ত করে জানা যায়,উদ্ধারকৃত লাশটি বগুড়া জেলার সোনাতলা থানার শাহবাজপুর গ্রামের জাকির হোসেনের ছেলে সোলেমান হোসেন সম্রাট(১৮)।
সে বর্তমানে পূবাইল কুদাব এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বেনুর বাড়ীর ভাড়াটিয়া।
এ বিষয়ে নিহতের চাচা টিপু সুলতান বাদী হয়ে পূবাইল থানায় অভিযোগ দায়ের করেন।
শনিবার রাত আনুমানিক সাড়ে সাতটায় পুবাইল থানার উপ-পুলিশ পরিদর্শক মাহমুদ হাসান জনি এবং নাজমুলের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির মাধ্যমে পূবাইলের হারবাইদ নন্দীবাড়ি থেকে আমির আলী(৪৫) কে গ্রেফতার করে পুলিশ, সে পূবাইলের সাতপোয়া এলাকার জামীর উদ্দিনের ছেলে,পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে পূবাইলর কুদাব এলাকা থেকে নিহত সোলেমানের ‘মা’ স্বপ্না বেগম(৩৪) কে গ্রেফতার করে পুলিশ,সে গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর থানার,নিয়ামতের ভাইগুন গ্রামের মৃত আব্দুল হামিদ প্রামাণিকের মেয়ে
গ্রেফতারকৃতরা জানান,তারা পরস্পর পরকীয়া প্রেমে জড়িত ছিলেন।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আমিরুল ইসলাম, জানান,নিহতের লাশ উদ্ধার কর ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে,আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষ করে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি