1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বিশ্ব মুসলিমের ঐক্য ও শান্তি কামনায় শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৯ বার দেখা হয়েছে

বিশ্ব মুসলিমের ঐক্য ও শান্তি কামনায় শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

মোঃ পাপেল মিয়া গাজীপুর মহানগর প্রতিনিধিঃ

বিশ্ব মুসলিমের ঐক্য, উম্মাহর হেদায়াত, হেফাজত, রহমত, মাগফিরাত, নাজাত, ঐক্য, শান্তি এবং দেশ ও মানবতার কল্যাণে মহান আল্লাহর অনুগ্রহ কামনার মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটে তুরাগ তীরে এ মোনাজাত হয়। ৯টা ১১ মিনিটে শুরু হওয়া ২৪ মিনিটব্যাপী মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

এর আগে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা হেদায়াতি বয়ান করেন। তাঁর বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা জুবায়ের। আজ সকাল থেকে ইজতেমার মুসল্লিদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বয়ান দেওয়া হয়। পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন পর্বের ইজতেমার প্রথম পর্ব শেষ হলো।

বাংলা, আরবি, হিন্দি, উর্দু ভাষায় আখেরি মোনাজাতে গোটা দুনিয়ায় পথভ্রষ্ট মুসলমানের পাপের ক্ষমা, সঠিক পথের দিশা চেয়ে এবং তাবলিগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তৌফিক কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

 

মোনাজাতের সময় ‘আমিন’, ‘আমিন’, ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনি তোলেন দেশ-বিদেশের লাখো মুসল্লি। এ সময় কেঁদে কেঁদে দয়াময় আল্লাহর সন্তুষ্টি লাভের আকুতি জানান ধনী-দরিদ্র, ছোট-বড় নির্বিশেষে সর্বস্তরের মানুষ।

তিন দিনের প্রতীক্ষার অবসান ঘটে রোববার সকালে। জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিনপতন নীরবতা। এরপর শুরু হয় মোনাজাত।

মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ঢাকা-গাজীপুরসহ আশপাশের জেলা থেকে হাজার হাজার মুসল্লি হেঁটে ইজতেমা স্থলে যোগ দেন। মোনাজাত শুরু হওয়ার আগেই ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ময়দানে জায়গা না পেয়ে মুসল্লিরা আশপাশের অলিগলি, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ফুটওভার ব্রিজ, বাসাবাড়ি, কলকারখানা, মার্কেট ও যানবাহনের ছাদে এবং তুরাগ নদের নৌকায় অবস্থান নেন। আখেরি মোনাজাতের জন্য ইজতেমা ময়দানের আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা ছুটি ঘোষণা করা হয়।

বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত।
বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত।
ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জাগ্রত জনতা পত্রিকাকে বলেন, আজ সকাল থেকে ময়দান ও আশপাশে ৬-৭ লাখ মুসল্লি জড়ো হন। আগামীকাল থেকে শুরু হবে শুরায়ে নেজামের তত্ত্বাবধানে ইজতেমার দ্বিতীয় ধাপ।

৫৮তম বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আজ আখেরি মোনাজাত শেষে ৩ ফেব্রুয়ারি (সোমবার) দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ে নেজামের দুই পর্বের ইজতেমা।

আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার এবারের আসর। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি