1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

শেরপুরে মাধ্যমিকের একট্রাক সরকারি বই উদ্ধার

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২০৮ বার দেখা হয়েছে

শেরপুরে মাধ্যমিকের একট্রাক সরকারি বই উদ্ধার শেরপুর প্রতিনিধি:

শেরপুরে মাধ্যমিকের একট্রাক সরকারি বই উদ্ধার করেছে পুলিশ। ২২ জানুয়ারি সদর উপজেলার লসমপুর ইউনিয়নের দড়িপাড়া থেকে এসব বই উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বই গণনা করে জানা যায়, নবম-দশম ও অষ্টম শ্রেণীর ৯ হাজার বই ছিল।

এসময় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য মইদুল ইসলাম নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, ২২ জানুয়ারি রাত নয়টার দিকে এক ট্রাক সরকারি মাধ্যমিকের বই নিয়ে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নে দড়িপাড়ায় আসলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সদর থানার পুলিশের কাছে বিষয়টি জানানো হলে পুলিশ গিয়ে বইসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য মইদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়।

তবে প্রাথমিকভাবে জানা যায়, বইগুলো কুড়িগ্রাম জেলার বরাদ্দকৃত বই।

এ ব্যাপারে শেরপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান জানান, বইগুলো শেরপুর জেলার বরাদ্দকৃত বই নয়। অন্যকোন জেলার বই হতে পারে।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি