1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরার কলারোয়ায় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২১১ বার দেখা হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় তারণ্যের উৎসব ২০২৫,৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। বুধবার (২২শে জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক মোস্তাক আহমেদ মেলার উদ্বোধন শেষে সকল স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট দেখেন।
প্রধান অতিথির বক্তব্যে দেন জেলা প্রশাসক শিক্ষার্থীদের সাথে প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে বিজ্ঞানমনস্ক নানা বিষয় তুলে ধরেন। শিক্ষার্থীদের জবাবেও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.আল-মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জয়নাল আবদিন,উপজেলা একাডেমি সুপার ভাইজার তাপস কুমার দাস,কলারোয়া আলিয়া মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাও.মো.আহম্মদ আলী, কলারোয়া সরকারি পাইলট স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোকুনুজ্জামান,অধ্যক্ষ এস এম শহিদুল আলম,প্রধান শিক্ষক রুহুল আমিন,প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান,প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল,প্রধান শিক্ষক আ.সালাম, প্রধান শিক্ষক আ.আলিম, প্রধান শিক্ষক মোশাররফ হোসেন,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান,সুপার আবু মোনায়েম,সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকমন্ডলী।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন,সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি