1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সরিষা ফুলের হলুদ রাজ্যে এখন মৌমাছির গুঞ্জনে মুখরিত

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৩৮ বার দেখা হয়েছে

সরিষা ফুলের হলুদ রাজ্যে এখন মৌমাছির গুঞ্জনে মুখরিত

(মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে হলুদ সরিষার ফুলে ছেয়ে গেছে। চির সবুজের বুকে যেন কাঁচা হলুদের আলপনা। সরিষা ফুলের হলুদ রাজ্যে এখন মৌমাছির গুঞ্জনে মুখরিত। সরিষার বাম্পার ফলনের আশায় কৃষকের মুখে হাসি।

কৃষকরা ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ বিভাগের পরামর্শে তাদের ধানের জমির ফসল কাটা-মাড়াই করে বারি উদ্ভাবিত উফশীজাতের সরিষা বীজ মাঠে বুনছেন।

সরেজমিনে দেখা যায়, শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় চারপাশে শুধু সরিষা ফুলের মৌ-মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠগুলো। বহেরাতলা, কুতুবপুর, কাদিরপুরসহ বিভিন্ন এলাকায় সরিষার পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। শিবচরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই সরিষার চাষ। সরিষা চাষ করে অনেক কৃষকের ঘুরেছে ভাগ্যের চাকা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩০০ হেক্টর । গত অর্থবছরে ৪ হাজার ২০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। কৃষি বিভাগের প্রণোদনা ও সরিষার তেলের উচ্চমূল্যের কারণে এ বছর কৃষকদের মধ্যে সরিষা চাষে আগ্রহ বেড়েছে।

শিবচর উপজেলার শিকদার কান্দি গ্রামের কৃষক বদল মিয়া (৩৮) জানান, তিনি এক বিঘা জমিতে সরিষা চাষ করে গত বছর সাড়ে সাত হাজার টাকা লাভ করেছেন। চলতি মৌসুমে তিনি দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছেন এবং বাম্পার ফলনের আশা করছেন।

চরজানাজাত এলাকার আরেক কৃষক আবুল হাসেম জানান, এবার সরিষার ফলন ভালো হচ্ছে। এবার ২ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। শুধু আমাদের নয়, চারিদিকের ফলনও ভালো হয়েছে এবার। তবে একটু দাম পেলে এবার ভালো লাভ হবে।

সরিষা ক্ষেত ঘুরতে এসে শিক্ষার্থী সারা আক্তার বলেন, খুব ভালো লাগছে। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। গত বছর বেড়াতে এসেছিলাম। গতবারের চেয়ে এবার একটু ভালো লাগলো।

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এবার সরিষার চারা ভালোভাবে বেড়ে উঠছে, এ মৌসুমে তৈলবীজের বাম্পার ফলন হবে এবং কৃষকদের বেশি লাভ হবে। চলতি বছরে উপজেলায় ৪ হাজার ৩০০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি