1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে পিস্তলসহ আটক 2

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২৩৪ বার দেখা হয়েছে

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে পিস্তলসহ আটক

ব্যুরো চীফ (কুমিল্লা):

কুমিল্লায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।গত সোমবার (১৩ জানুয়ারি) রাতে নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক দুজন হলেন, অশোকতলা এলাকার জাকির হোসেন (৩৮) ও লিটন (৪২)। পরে তাদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিনুল ইসলাম জানান, দুই সন্ত্রাসীকে সেনাবাহিনী কোতয়ালী থানায় হস্তান্তর করেছে।সন্ত্রাসী জাকিরের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে, এর মধ্যে একটি ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী মামলা।

সেনাবাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর ২৩ বীরের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদমানের নেতৃত্বে জাকির হোসেনের বাড়িতে অভিযান চালায়।এ সময় জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়ির গ্যারেজের টিনশেড থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়।পরে জাকিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ বীরের দলটি রাতভর অভিযান চালিয়ে একই এলাকার লিটনকে (৪২) আটক করে।এ সময় লিটনের কাছ থেকে আরেকটি ৭.৬৫ মিমি পিস্তল, দুটি চাপাতি, দুটি চাইনিজ কুড়াল, একটি চাকু এবং পাঁচটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়।সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাদের বিরুদ্ধে ৫ আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি