1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সন্দ্বীপের ইউএনও রিগ্যান চাকমার অপসারণ দাবিতে মানববন্ধন ও গণবিক্ষোভ

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২০১ বার দেখা হয়েছে

**সন্দ্বীপের ইউএনও রিগ্যান চাকমার অপসারণ দাবিতে মানববন্ধন ও গণবিক্ষোভ**

রিপোর্টার  চট্টগ্রাম।

চট্টগ্রাম, ১২ জানুয়ারি: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ইউএনও রিগ্যান চাকমার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার অবিলম্বে অপসারণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ রোববার মানববন্ধন ও গণবিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সন্দ্বীপ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ভুক্তভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তারা ইউএনও রিগ্যান চাকমার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং সাধারণ জনগণের প্রতি অবিচারের অভিযোগ তুলে ধরেন। তারা দাবি করেন, রিগ্যান চাকমার প্রশাসনিক আচরণ সন্দ্বীপের মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। বক্তারা জানান, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তার দ্রুত অপসারণ অত্যন্ত জরুরি।

মানববন্ধনে বক্তব্য দেন মিলাদ হোসেন, নজরুল ইসলাম বিপ্লব, লালচাঁদ, দিদার এবং শামসুল আজম মুন্নাসহ বেশ কয়েকজন বক্তা। তারা বলেন, “সন্দ্বীপের জনগণ দীর্ঘদিন ধরে প্রশাসনিক দুর্নীতির শিকার হচ্ছে। আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। যদি ইউএনও রিগ্যান চাকমাকে দ্রুত অপসারণ না করা হয়, তাহলে আমরা আরও বৃহৎ কর্মসূচি হাতে নেব।”

এসময় আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে কর্মসূচিকে প্রাণবন্ত করেন এবং প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান।

মানববন্ধন শেষে তারা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন, যেখানে তারা ইউএনও রিগ্যান চাকমার অপসারণের জোর দাবি জানান। স্মারকলিপি প্রদানকালে বিভাগীয় কমিশনার মহোদয় দ্রুততম সময়ে তদন্ত শেষ করার প্রতিশ্রুতি প্রদান করেন।

প্রসঙ্গত, সন্দ্বীপের বিভিন্ন মহলে ইউএনও রিগ্যান চাকমার ভূমিকা নিয়ে ইতোমধ্যে বেশ আলোচনা ও সমালোচনা হচ্ছে। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি