
কালিয়াকৈর বন বিভাগের জমি জবরদখলের চেষ্টা।
স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালিয়াকৈর মৌচাক বন বিটের আওতাধীন বন বিভাগের জমি দখল করে বহুতল ভবন করার চেষ্টা ।
মৌচাক রাখালিয়া চালা হানিফ হুজুর. বনের জমি দখল করে শিক্ষা প্রতিষ্ঠান করার নামে জবরদখল । বনের জমিতে ভবন নির্মাণের বিষয় মৌচাক বিট অফিস কর্মকর্তা সাইফুল ইসলামের সাথে সাক্ষাৎ করে জানতে চাইলে তিনি বলেন
আমরা মৌখিক অভিযোগ ও
ফুটেজ পেয়েছি । ঘটনাস্থলে গিয়ে নির্মাণাধীন ভবন আমরা কয়েকবার উচ্ছেদ করার চেষ্টা চালিয়েছি । কিন্তু হানিফ হুজুর
আমাদের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে . রাতের আঁধারে চালিয়ে যাচ্ছে ভবন নির্মাণের কাজ ।
সাইফুল ইসলাম বলেন আমরা বন বিভাগের জমি সুরক্ষিত করার জন্য সব সময় সচেতন
যারা সরকারি জমি জবরদখল করে কাউকে তোয়াক্কা না করে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব ।