1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুর যুবদল নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২২৩ বার দেখা হয়েছে

গাজীপুর যুবদল নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক ঃ

২০০৪ সালের ৭ইমে গাজীপুরের সাংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার হুকুমের আসামি করা হয় বিএনপির কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম সরকারসহ অনেককে।

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারাবন্দি নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি ও অঙ্গসংগঠন।

শনিবার (১১ জানুয়ারি) টঙ্গী সরকারি কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করা হলে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নেতাদের দাবি ২০০৪ সালে স্থানীয় সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় অন্যায় ভাবে হুকুমের আসামি করা হয় বিএনপির কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম সরকারকে। পরে আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি গ্রেপ্তার হন। আদালত এ মামলায় নুরুল ইসলাম সরকারের মৃত্যুদণ্ডের রায় দিলে তিনি কারাগারের কনডেম সেলে স্থানান্তরিত হন। বর্তমানে এই মামলার ডেথ রেফারেন্স উচ্চ আদালতে বিচারাধীন।

গত ৫ আগস্টে সরকার পরিবর্তনের পর থেকে নুরুল ইসলাম সরকারের ছেলে, বিএনপি নেতা ও গত সিটি নির্বাচনের মেয়র প্রার্থী শাহনূর ইসলাম রনি সরকার তার বাবার মুক্তির জন্য আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় শনিবার স্থানীয় বিএনপি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এক ঘণ্টার বেশি সময় মহাসড়ক বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের সভাপতি সরকার শাহনূর ইসলাম রনি বলেন, “গত ২০ বছর যাবৎ কারারুদ্ধ বাবার মুক্তির দাবি করে আসছি। আজকেও আমার বাবার নিঃশর্ত মুক্তি দাবি করছি।”

অবরোধ চলাকালে সমাবেশে উপস্থিত ছিলেন, নূরুল ইসলাম সরকারের বড় ভাই, বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, বর্তমান আহ্বায়ক সাজিদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিনসহ গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী। তারা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি