1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৬০ বার দেখা হয়েছে

নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

সামিয়া সুলতানা ঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সোমবার (১১-ই মে) তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে উপাচার্যের কার্যালয় সংলগ্ন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, একাডেমিক কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন উপাচার্য।

সভায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি। বাংলা সাহিত্যের প্রায় সব শাখাতেই তিনি অসাধারণ অবদান রেখেছেন। তাঁর নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়কে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে, যেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে নতুন কিছু বিভাগ চালু করা প্রয়োজন। বিশেষ করে বিভিন্ন ভাষা শিক্ষার জন্য একটি ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা যেতে পারে।”

মন্ত্রী তাঁর বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র প্রসঙ্গ টেনে বলেন, “তিনি এই বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেছিলেন। উদ্বোধনের স্থান বাইরে রাখলেই তাঁর অবদান মুছে ফেলা যাবে না।”

এ সময় ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, “ত্রিশালে এবার ৫ দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তীর আয়োজন করা হচ্ছে, যা এ অঞ্চলের ইতিহাসে সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন হবে। এই আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। তাঁকে তাঁর মায়ের প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ ত্রিশাল ও ময়মনসিংহের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা শেষে সংস্কৃতি মন্ত্রী বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি