1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

হিজবুত তাওহীদে যোগদান: দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সদস্য হওয়ার দাবি ।

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার দেখা হয়েছে

হিজবুত তাওহীদে যোগদান: দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সদস্য হওয়ার দাবি ।

সাঈদ মৃধা ঃ

হিজবুত তাওহীদে যোগদানের ক্ষেত্রে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে সদস্য করা হয়— এমন অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন সংগঠনটির অনুসারীরা। তাদের বক্তব্য অনুযায়ী, সংগঠনে যুক্ত হওয়ার আগে অনেকেই পাঁচ থেকে দশ বছর পর্যন্ত অনলাইনে মাননীয় ইমাম সেলিম সাহেবের বক্তব্য শোনেন এবং তার লেখা বই-পুস্তক গভীরভাবে অধ্যয়ন করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগ্রহীরা বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়ে প্রশ্ন করেন, এমনকি কেউ কেউ সরাসরি ইমামের ব্যক্তিগত জীবন ও পারিবারিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। সবকিছু যাচাই-বাছাইয়ের পরই তারা সদস্য হওয়ার সিদ্ধান্ত নেন।
এছাড়া অনুসারীদের দাবি, তাদের সদস্যরা ইসলামের আকিদা, দ্বীন ও দ্বীন প্রতিষ্ঠার কর্মসূচি সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়েই আন্দোলনে যুক্ত হন। ফলে কোনো এলাকায় একজন সদস্য থাকলেই সেখানে আদর্শিক আলোচনা ও মতবিনিময় বৃদ্ধি পায় বলে তারা উল্লেখ করেন।
অন্যদিকে, সংগঠনটি অভিযোগ করেছে যে, তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এবং কিছু ক্ষেত্রে সদস্যদের ওপর সামাজিক চাপ ও হামলার ঘটনাও ঘটছে। তবে এসব বাধা সত্ত্বেও সদস্যরা তাদের অবস্থানে অটল থাকছেন বলে দাবি করা হয়েছে।
সংগঠনের মতে, ক্রমবর্ধমান সংখ্যক মানুষের যোগদানই প্রমাণ করে যে, এটি কোনো প্রলোভন বা ভুল বোঝানোর ফল নয়; বরং ব্যক্তিগত অনুসন্ধান ও বিশ্বাসের ভিত্তিতেই মানুষ এই আন্দোলনে যুক্ত হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি