1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

প্রেমের ফাঁদে ধর্ষণ, অন্তঃসত্ত্বা ভুক্তভোগী; সন্তান জন্মের পর অস্বীকৃতি—প্রধান আসামি গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১১৮ বার দেখা হয়েছে

প্রেমের ফাঁদে ধর্ষণ, অন্তঃসত্ত্বা ভুক্তভোগী; সন্তান জন্মের পর অস্বীকৃতি—প্রধান আসামি গ্রেফতার

মোঃ ফারুক আহমেদ
টাঙ্গাইল, ২৮ এপ্রিল ২০২৬: প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে প্রধান আসামি মোঃ খাইরুল ইসলাম (২৩) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সোমবার (২৭ এপ্রিল) রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বর্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প সূত্রে জানা যায়, ভুক্তভোগীর সঙ্গে আসামির পূর্বপরিচয় ও প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাদে নিয়মিত তাদের দেখা-সাক্ষাৎ হতো। গত ৩১ জানুয়ারি ২০২৫ রাত আনুমানিক ৮টার দিকে ভুক্তভোগীর পরিবারের অনুপস্থিতির সুযোগে আসামি তার বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি তার পরিবার জানতে পারে। পরবর্তীতে আসামি ভুয়া কাবিননামার মাধ্যমে বিয়ের নাটক সাজায়। এরই মধ্যে ভুক্তভোগী একটি কন্যা সন্তানের জন্ম দেন। তবে সন্তান জন্মের পর আসামি ভুক্তভোগীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে এবং সন্তানকে নিজের বলে অস্বীকার করে।
এ ঘটনায় ভুক্তভোগী দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে দিনাজপুরের খানসামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১) ধারায় গত ৩ মার্চ ২০২৬ একটি মামলা রুজু হয়। মামলা দায়েরের পর থেকেই আসামি আত্মগোপনে ছিল।
পরে খানসামা থানার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি