1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

অন্ধকার ঘুচিয়ে আলোর পথে হায়দরাবাদ: নবীন

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার দেখা হয়েছে

অন্ধকার ঘুচিয়ে আলোর পথে হায়দরাবাদ: নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থার মহতী উদ্যোগ

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর: “মানবতার সেবায় মানবিক সংগঠন”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকায় এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে ‘নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থা’। এলাকার অন্ধকারাচ্ছন্ন রাস্তাগুলোতে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করতে নিজস্ব অর্থায়নে বৈদ্যুতিক সড়ক বাতি (স্ট্রিট লাইট) স্থাপন করেছে সংগঠনটি।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে হায়দরাবাদ গ্রামের জামে মসজিদ সংলগ্ন প্রধান সড়ক ও এর আশপাশের সংযোগ সড়কগুলোতে এই লাইট স্থাপনের কাজ সম্পন্ন করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই সড়কগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতের বেলায় চলাচলে ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে মুসল্লি ও সাধারণ পথচারীদের জন্য এটি ছিল বেশ ঝুঁকিপূর্ণ। এই সমস্যা নিরসনে এগিয়ে আসে এলাকার একঝাঁক উদ্যমী তরুণের সমন্বয়ে গঠিত ‘নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থা’।

সরেজমিনে দেখা যায়, সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে মই ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বৈদ্যুতিক খুঁটিগুলোতে লাইট স্থাপনের কাজ তদারকি করছেন। বাতিগুলো জ্বলে ওঠায় অন্ধকার দূর হওয়ার পাশাপাশি এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থার এক প্রতিনিধি জানান, “আলহামদুলিল্লাহ, আমরা এলাকাবাসীর ছোটখাটো সমস্যাগুলো নিরসনে সবসময় চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজ বেশ কয়েকটি লাইট লাগানো হলো। মানুষের কল্যাণে আমাদের এই সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এলাকার মুরব্বি ও স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তারা মনে করেন, তরুণ প্রজন্মের এমন ঐক্যবদ্ধ ও জনহিতকর কাজ সমাজের অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি