1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীতে পুলিশ সদস্য মাদক কারবারীদের হাতে গুরুতর আহত

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯৭ বার দেখা হয়েছে

টঙ্গীতে পুলিশ সদস্য মাদক কারবারীদের হাতে গুরুতর আহত

মোঃ পলাশ সরকার:
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারিদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন টঙ্গী পূর্ব থানায় কর্মরত রাহাত নামে এক কনস্টেবল। রবিবার (১৯ এপ্রিল) টঙ্গী পূর্ব থানায় এই ঘটনায় মামলা হয়। এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রতিদিন সন্ধ্যায় পুলিশ বিভিন্ন স্থানে মাদক ও অস্ত্র উদ্ধারে পথচারীদের দেহ তল্লাশি করে।

গতকাল টঙ্গী বাজারের ইসলামী ব্যাংক এলাকায় কনস্টেবল রাহাত ঘোরাঘুরি করছিলেন। মাদক কারবারিরা তাকে দেখে তার ওপর আক্রমণ করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
তারা আরো জানান, মাদকের স্পট এলাকায় পুলিশ দলবেঁধে অভিযান করে।

কিন্তু মাঝে মাঝে সাদা পোশাকে এক বা একাধিক পুলিশ মানুষের দেহ তল্লাশি করে। বেআইনি কিছু না পেলে পুলিশ মানুষের সঙ্গে থাকা টাকা-পয়সা, মোবাইল এসব নিয়ে যায়। ফলে ছিনতাইকারী ও মাদকাসক্তদের মতো প্রতারণার কাজে ব্যবহৃত সাদা পোশাকের কিছু চিহ্নিত পুলিশও আতঙ্কের কারণ।
জানা গেছে, কনস্টেবল রাহাত টঙ্গী পূর্ব থানায় কর্মরত থাকলেও তিনি টঙ্গী পশ্চিম থানায় বেশি যাতায়াত করতেন।

তার মতো আরো পুলিশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ স্থানীয়দের। পাশাপাশি মাদক কারবারিরাও তার প্রতি ক্ষিপ্ত ছিল। এ ক্ষোভ থেকে কনস্টেবল রাহাতের ওপর আক্রমণ হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

টঙ্গী পূর্ব থানার এসআই মো. তুহীন জানান, কনস্টেবল রাহাতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি