1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির আয়োজনে সম্মাননা প্রদান; অ্যাড হক কমিটির আহ্বায়ক শাহীন শিকদার পুরস্কৃত

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার দেখা হয়েছে

বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির আয়োজনে সম্মাননা প্রদান; অ্যাড হক কমিটির আহ্বায়ক শাহীন শিকদার পুরস্কৃত

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের গাছা এলাকায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতি’র উপদেষ্টা মন্ডলী ও কার্যকরী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সমিতির সাংগঠনিক গতিশীলতা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাড হক কমিটির আহ্বায়ক শাহীন শিকদারকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের উপদেষ্টা নাসিম চৌধুরী, নাসিম চৌধুরী বলেন বরিশালের মানুষ যেখানেই থাকুক না কেন, তাদের ভ্রাতৃত্ববোধ আর সাহসিকতা সব সময় দৃষ্টান্ত হয়ে থাকে। গাজীপুরের এই মাটিতে আমাদের নিজেদের একতা বজায় রাখা এবং একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোই এই সমিতির মূল লক্ষ্য।
আজ আমাদের মাঝে অ্যাড হক কমিটির আহ্বায়ক শাহীন শিকদারসহ যারা সম্মাননা পেলেন, তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। বিশেষ করে শাহীন শিকদারের নেতৃত্বে এই কমিটি যেভাবে কাজ করছে, তা আমাদের সমিতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি আশা করি, এই সম্মাননা আপনাদের দায়িত্ব আরও বাড়িয়ে দেবে এবং আগামীতে আমরা আরও বড় পরিসরে আর্তমানবতার সেবায় কাজ করতে পারব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃহত্তর বরিশাল থেকে আগত গাজীপুরে বসবাসরত মানুষের পারস্পরিক ভ্রাতৃত্ব ও কল্যাণে এই সমিতি দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। শাহীন শিকদারের নেতৃত্বে বর্তমান অ্যাড হক কমিটি সংগঠনের ভিত্তি মজবুত করতে এবং সদস্যদের ঐক্যবদ্ধ রাখতে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। সম্মাননা প্রাপ্তির পর শাহীন শিকদার বলেন এই সম্মাননা আমার একার নয়, এটি পুরো কমিটির পরিশ্রমের ফসল। আমরা চাই গাজীপুরে বসবাসরত বরিশালবাসীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে এই সমিতিকে গড়ে তুলতে, যেখানে সবাই বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়াতে পারে। এছাড়াও আরও ছিলেন সদস্য সচিব সাইফুল আজম খান মিল্টন, জাফরুল আহসান রনি, মাহবুব আলম, জাকির হোসেন জিয়া, শাহাদাত হোসেন, খোকন খান, মামুন খান, আবু জাফর লিটন এছাড়াও অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা মন্ডলী ও সদস্যবৃন্দ, কার্যকরী কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনে সমিতির সেবামূলক কার্যক্রম আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি