1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুর সদর উপজেলা এসিল্যান্ড অফিস পরিদর্শনে জেলা প্রশাসক

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার দেখা হয়েছে

গাজীপুর সদর উপজেলা এসিল্যান্ড অফিস পরিদর্শনে জেলা প্রশাসক

আবুল বাশার পলাশ

গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল করিম ভূঁইয়া।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিনি সরেজমিনে গাজীপুর সদর উপজেলা-এর সহকারী কমিশনার (ভূমি) অফিসে চলমান ভূমি সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সেবার গুণগত মান উন্নয়ন, তথ্য হালনাগাদ কার্যক্রমের অগ্রগতি এবং সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (গোপনীয় শাখা, মিডিয়া ও রিসার্চ সেল) মোঃ আরিফ হোসাঈন এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈন খান এলিস সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় জেলা প্রশাসক ভূমি সেবা জনগণের দোরগোড়ায় দ্রুত ও হয়রানি মুক্ত ভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সেবায় স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি