1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টাঙ্গাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার দেখা হয়েছে

টাঙ্গাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

মোঃ ফারুক আহমেদ টাংগাইল:
টাঙ্গাইলের গোপালপুরে পূর্ব শত্রুতার জেরে সংঘটিত এক হত্যা মামলার অন্যতম আসামি মো. সুমন (২৬)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) দিবাগত রাতে জেলার ঘাটাইল উপজেলার লেকের পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গোপালপুর উপজেলার আলমনগর বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে যুগিপাড়া এলাকায় পৌঁছালে আঃ বাছেদ (৬০)-এর পথরোধ করে সুমনসহ একাধিক আসামি। পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে তারা। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আঃ বাছেদ মারা যান।
এ ঘটনায় নিহতের মেয়ে লিমা খাতুন বাদী হয়ে গোপালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৩, তারিখ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬)। মামলায় পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪ ধারাসহ ৩০২ ধারা যুক্ত করা হয়।
মামলার পর থেকেই র‍্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চালায়। এর ধারাবাহিকতায় অভিযানে সুমনকে গ্রেফতার করা হয়।
এর আগে একই মামলায় গত ৫ মার্চ মো. সালমান (৩০) এবং ১০ মার্চ মো. লাভলু মিয়া (৪৫)-কে গ্রেফতার করা হয়েছিল বলে জানিয়েছে র‍্যাব।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোপালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি