1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঈদ পুনর্মিলনী

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার দেখা হয়েছে

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঈদ পুনর্মিলনী

খসরু মৃধাঃ

গাজীপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জিএমপি কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এ পুনর্মিলনী পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে। তিনি সকলকে পেশাদারিত্ব, ঐক্য ও মানবিকতা বজায় রেখে জনগণকে মানসম্মত সেবা প্রদানের আহ্বান জানান।
এসময় তিনি গাজীপুর মহানগর এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজী, ছিনতাই, মাদক, অপহরণ, চুরি, ডাকাতি, নারী ও পুরুষ নির্যাতন, সড়ক দূর্ঘটনা, যানজট, জালানী তেল সংকট নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দায়িত্ব পালনের আহ্বান জানান। জিএমপির বিভিন্ন ইউনিটে অনুদ্ঘাটিত মামলা দ্রুত উদ্ঘাটন, নিষ্পত্তি ত্বরান্বিত করা, ওয়ারেন্ট তামিল জোরদার করা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।
এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ জিএমপির বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাগণ ও গাজীপুর মেট্রোপলিটন, গাজীপুর জেলা এবং বিভিন্ন উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি