1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাছায় মহাসড়ক দখলমুক্ত করতে পুলিশের অভিযান

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার দেখা হয়েছে

গাছায় মহাসড়ক দখলমুক্ত করতে পুলিশের অভিযান

বিশেষ প্রতিনিধি, গাজীপুর:

গাজীপুর মহানগরের যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে মহাসড়কের ওপর স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে গাছা থানা পুলিশ। বুধবার বিকেল ৫টায় মহানগরীর গাছা থানাধীন সাইনবোর্ড, মালেকের বাড়ি এবং বোর্ড বাজার সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বিশেষ নির্দেশনায় মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

উচ্ছেদ অভিযানটি সরাসরি তদারকি করেন জিএমপির (গাছা জোন) সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান। অভিযানে মাঠ পর্যায়ে উপস্থিত থেকে নেতৃত্ব দেন গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন পরিদর্শক (তদন্ত) আব্দুল আউয়াল সরদার এবং সেকেন্ড অফিসার আবদুল্লাহ ইবনে সাইদসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই অভিযানে মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট, হকারদের চৌকি এবং ফুটপাত দখল করে রাখা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। বিশেষ করে সাইনবোর্ড ও বোর্ড বাজার এলাকায় সড়কের ওপর থাকা অবৈধ পার্কিং ও অস্থায়ী বাজার সরিয়ে দিয়ে যানবাহন চলাচলের পথ সুগম করা হয়।

অভিযান শেষে সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান জানান, মহাসড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল নিশ্চিত করতে এবং পথচারীদের নিরাপত্তা দিতে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে পুলিশের এই উচ্ছেদ কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে এবং কেউ পুনরায় রাস্তা দখল করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মহাসড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি