
গাছায় ফারুক খানের বিরুদ্ধে মিথ্যা উদ্দেশ্য প্রণীত অপপ্রচারের তিব্র নিন্দা প্রতিবাদ ও থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার :-
গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানা ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জনাব মোঃ ফারুক হোসেন খান
গত ২৫ এ মার্চ গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে দাবি করেন কিছু অনলাইন প্রতিবেদককের কাছে মিত্থ্যা, বানোয়াট, উদ্দেশ্যে প্রণীত এবং নিজেদের অপরাধ আড়াল করার জন্য একটি অপরাধী মহল এই পাতানো ও সাজানো সংবাদ সম্মেলনের ব্যানার ব্যবহার করে কিছু অনলাইন ও যোগাযোগ মাধ্যমে আমার নাম জড়িয়ে অপপ্রচার চালায়, এদের বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান জনাব মোঃ ফারুক হোসেন খান সাবেক সাধারণ সম্পাদক গাছা থানা বিএনপি।
বর্ষীয়ন বিএনপি নেতা আবুল কাশেম বলেন ফারুক খানকে আমি ছোট থেকে দেখে আসছি সর্ব সময় মানুষের কল্যানে কাজ করে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায়, গাছা মেট্রো থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে অজ্ঞাতনামা ব্যক্তি ও ব্যক্তিরা ফারুক খানের নাম-পরিচয় ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে বিভিন্ন মিথ্যা, মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এদের বিরুদ্ধে দ্রুত আইনের ব্যাবস্থা নেয়া হোক।
স্থানীয় ব্যাবসায়ী মামুনুর রশিদ জানান আমি দীর্ঘদিন যাবত তাদের এলাকায় ব্যাবসা পরিচালনা করে আসছি সবসময় মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে ও গরিব অসহায় সাধারণ মানুষের পক্ষে ছিলেন। যারা অপপ্রচার চালায় তাদের বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গাছা থানায় অভিযোগ দায়ের হয়েছে অভিযোগে বলা হয়, ওই ভুয়া আইডি থেকে তার ছবি ব্যবহার করে বিভিন্ন আপত্তিকর পোস্ট করা হচ্ছে, যা তার সামাজিক ও ব্যক্তিগত জীবনে মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় কলেজ শিক্ষার্থী মোঃ আল – আমিন বলেন আমি ফারুক খান কে ছোট থেকে দেখছি এবং গাছার সকল শিক্ষার্থীরা তার কাছে এসে অনেক ভালোবাসা পেয়েছে খুব ভালো মনের মানুষ নতুন প্রজন্মের দেশ ও সমাজের ভালো কাজ করেন। আমি তার মঙ্গল কামনা করি তার বিরুদ্ধে এক মাদক কারবারির মিথ্যা সংবাদ সম্মেলনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ভুক্তভোগী বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।
এদিকে গাছা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) ওহেদুজ্জামান জানান অভিযোগটি গুরুত্বসহকারে গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।