
মনপুরায় নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত
তারিখ: ২৩ মার্চ ২০২৬
প্রতিনিধি: মোঃ আব্দুল গফুর সিকদার, মনপুরা (ভোলা)
ভোলা জেলার মনপুরা উপজেলার বাঁধেরহাট এলাকায় অবস্থিত হামিউস সুন্নাহ কওমী মাদ্রাসায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলন মাতব্বর
এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ শিহাবুদ্দিন মনপুরী
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইকরামুল কবির,
মনপুরা সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ হুমায়ুন কবির,
ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি এনায়েতুল্লাহ নূরনবী,
মোঃ বেলাল হোসেন পটওয়ারী এবং জাতীয় দৈনিক ঢাকার সাংবাদিক রিয়াজ উদ্দিন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি ইসমাইল তার বক্তব্যে জানান, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি থেকে এ পর্যন্ত ২১ জন শিক্ষার্থী হাফেজ ও আলেম হিসেবে উত্তীর্ণ হয়েছে। তিনি নবীন আলেমদের জন্য দোয়া কামনা করে বলেন, আল্লাহ তায়ালা যেন তাদের দ্বীনের খেদমতে কবুল করেন।
বক্তারা নবীন আলেমদের দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে সমাজ গঠনে তাদের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করেন। তারা বলেন, সুশিক্ষিত আলেম সমাজই জাতির জন্য আলোর পথপ্রদর্শক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনপুরা উপজেলা হেফাজাতুল ইসলামের সভাপতি মাওলানা মফিজুল ইসলাম। সার্বিকভাবে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।