
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
দৈনিক ঢাকার ক্রাইম পত্রিকার পক্ষ থেকে দেশবাসীসহ সকল পাঠক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে খুশির বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ আমাদের মাঝে নিয়ে আসে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, ভালোবাসা ও মানবিকতার এক অনন্য শিক্ষা।
আমরা কামনা করি—এই পবিত্র দিনের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সমাজ থেকে দূর হোক অন্যায়, অবিচার ও সকল প্রকার অপরাধ; প্রতিষ্ঠিত হোক শান্তি, ন্যায় ও কল্যাণ।
আসুন, ঈদের এই আনন্দে আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াই, ভাগ করে নিই সুখ-দুঃখ এবং গড়ে তুলি একটি সুন্দর ও নিরাপদ সমাজ।
আল্লাহ তায়ালা আমাদের সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করুন।
ঈদ মোবারক
মোঃ জহিরুল ইসলাম হামিদ ।প্রতিবেদক
দৈনিক ঢাকার ক্রাইম