1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

পূবাইলে ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নুরুজ্জামান মৃধার ঈদ উপহার বিতরণ

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫৩ বার দেখা হয়েছে

পূবাইলে ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নুরুজ্জামান মৃধার ঈদ উপহার বিতরণ

খসরু মৃধাঃ

​পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে নিজ বাসভবনে এই উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করেন গাজীপুর মহানগরীর ৩৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, সাবেক সম্পত্তি কর্মকর্তা গাজীপুর সিটি কর্পোরেশন ও ১ নং সদস্য কৃষক দল গাজীপুর মহানগর, আলহাজ্ব নুরুজ্জামান মৃধা ।
ঈদ উপহার বিতরণ ​অনুষ্ঠানে এলাকার ১৫০০ জন অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের হাতে ঈদ উপহার হিসেবে বস্ত্র তুলে দেওয়া হয়।
​জনসেবায় নুরুজ্জামান মৃধা
​উপহার বিতরণকালে আলহাজ্ব নুরুজ্জামান মৃধা বলেন, “জনসেবা ও মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। উৎসবের আনন্দ যেন প্রতিটি ঘরে পৌঁছে যায়, সেই ক্ষুদ্র প্রয়াস থেকেই আজকের এই আয়োজন। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই।”
​এলাকাবাসীর প্রতিক্রিয়া
​উপহার নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, যেকোনো দুর্যোগ বা উৎসবে নুরুজ্জামান মৃধাকে তারা পাশে পান। ১৫০০ জন মানুষের এই বিশাল আয়োজনে সুশৃঙ্খলভাবে উপহার পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
​এ সময় উপস্থিত ছিলেন সোলেমান সরকার ও আলী আহমদ সহ-সভাপতি পূবাইল থানা বিএনপি,কাজী আবু বক্কর সিদ্দিক সদস্য পূবাইল থানা বিএনপি, বদরুজ্জামান মৃধা ফরিদ সাংগঠনিক সম্পাদক ৩৯ নং ওয়ার্ড বিএনপি,বিল্লাল মোল্লা, কৃষক দল নেতা, সাত্তার হোসেন স্বেচ্ছাসেবক দল নেতা, আতাউর রহমান সাঙ্গুনের সম্পাদক ৩৯ নং ওয়ার্ড যুবদল, আলাআমিন হোসেন সাংগঠনিক সম্পাদক জিয়া স্মৃতি সংসদ গাজীপুর মহানগর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিতরণের আগ মুহূর্তে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি